সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪৮৭০
হাদিস #২৪৮৭০
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَيِّعَانِ بِالْخِيَارِ حَتَّى يَفْتَرِقَا أَوْ يَكُونَ بَيْعَ خِيَارٍ " . وَرُبَّمَا قَالَ نَافِعٌ " أَوْ يَقُولَ أَحَدُهُمَا لِلآخَرِ اخْتَرْ " .
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) .... আইয়্যূব নাফি’ থেকে এবং তিনি ইবন উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই ইখতিয়ার রয়েছে যতক্ষণ না তারা পৃথক হয়ে যায়, অথবা যদি অবকাশের শর্তে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। রাবী নাফি (রহঃ) কখনও বলেছেন অথবা একে অন্যকে বলবে, গ্রহণ কর।
বর্ণনাকারী
আইয়ুব, নাফি থেকে, তিনি ইবনে উমর থেকে, যিনি (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৪/৪৪৭০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৪: আর্থিক লেনদেন