সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫১৯৪

হাদিস #২৫১৯৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ فَقَالَ ‏ "‏ أَلاَ وَإِنَّ قَتِيلَ الْخَطَإِ شِبْهِ الْعَمْدِ بِالسَّوْطِ وَالْعَصَا وَالْحَجَرِ مِائَةٌ مِنَ الإِبِلِ فِيهَا أَرْبَعُونَ ثَنِيَّةً إِلَى بَازِلِ عَامِهَا كُلُّهُنَّ خَلِفَةٌ ‏"‏ ‏.‏
মুহাম্মদ ইবন কামিল (রহঃ) ... হুশায়ম খালিদ থেকে, তিনি কাসিম ইবন রবীআ থেকে, তিনি উকবা ইবন আওস থেকে এবং তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ভাষণে বলেনঃ শুনে রাখ, যে ব্যক্তি এমন ভুলক্রমে হত্যার শিকার হয়, যা ইচ্ছাকৃত হত্যা সদৃশ, যথা চাবুক, লাঠি অথবা পাথরের আঘাতে হত্যা, তার দিয়াত একশত উট, যার চল্লিশটি হবে ছয় বছর হতে নয় বছর বয়সের, বােঝা বহনের উপযুক্ত।
বর্ণনাকারী
উকবাহ বিন আওস (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৫/৪৭৯৪
গ্রেড
Sahih Lighairihi
বিভাগ
অধ্যায় ৪৫: কসম, কিসাস ও দিয়াত
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস