সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫১৯৫
হাদিস #২৫১৯৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنِ ابْنِ أَبِي عَدِيٍّ، عَنْ خَالِدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" أَلاَ إِنَّ قَتِيلَ الْخَطَإِ قَتِيلَ السَّوْطِ وَالْعَصَا فِيهِ مِائَةٌ مِنَ الإِبِلِ مُغَلَّظَةٌ أَرْبَعُونَ مِنْهَا فِي بُطُونِهَا أَوْلاَدُهَا " .
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আবু আদী খালিদ থেকে, তিনি কাসিম থেকে এবং তিনি ‘উকবা ইবন আওস থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শুনে রাখো! ভুলক্রমে নিহত ব্যক্তি অর্থাৎ বেত্রাঘাত, লাঠি ইত্যাদি দ্বারা নিহত ব্যক্তির দিয়াত একশত উট, যার চল্লিশটি এমন, যেগুলোর পেটে বাচ্চা থাকবে।
বর্ণনাকারী
উকবাহ বিন আওস (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৫/৪৭৯৫
গ্রেড
Sahih Lighairihi
বিভাগ
অধ্যায় ৪৫: কসম, কিসাস ও দিয়াত