সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৩৫৪
হাদিস #২৫৩৫৪
حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَوَّارٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، ح وَأَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلاَّمٍ، قَالَ أَنْبَأَنَا إِسْحَاقُ، - هُوَ الأَزْرَقُ - قَالَ حَدَّثَنَا بِهِ عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَيْمَنَ، مَوْلَى ابْنِ الزُّبَيْرِ - وَقَالَ خَالِدٌ فِي حَدِيثِهِ مَوْلَى الزُّبَيْرِ - عَنْ تُبَيْعٍ عَنْ كَعْبٍ قَالَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ صَلَّى - وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ فَصَلَّى الْعِشَاءَ الآخِرَةَ - ثُمَّ صَلَّى بَعْدَهَا أَرْبَعَ رَكَعَاتٍ فَأَتَمَّ - وَقَالَ سَوَّارٌ يُتِمُّ - رُكُوعَهُنَّ وَسُجُودَهُنَّ وَيَعْلَمُ مَا يَقْتَرِئُ - وَقَالَ سَوَّارٌ يَقْرَأُ - فِيهِنَّ كُنَّ لَهُ بِمَنْزِلَةِ لَيْلَةِ الْقَدْرِ .
সাওয়ার ইবন আবদুল্লাহ (রহঃ) ও আবদুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন যুবায়র (রাঃ)-এর আযাদকৃত দাস আয়মান (রহঃ) থেকে বর্ণিত, তিনি তুবায় সূত্রে কা'ব (রাঃ) হতে শুনেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে সালাত আদায় করে; রাবী আবদুর রহমান বলেন, ইশার সালাত আদায় করে এবং পরে চার রাকআত সালাত আদায় করে এবং তাতে রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, আর যা পড়ে তা উপলব্ধি করে, তবে তা শবে কদরের ইবাদতের ন্যায় হবে।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৬/৪৯৫৪
গ্রেড
Maqtu
বিভাগ
অধ্যায় ৪৬: চোরের হাত কাটা