সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৩৫৫
হাদিস #২৫৩৫৫
أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَيْمَنَ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ تُبَيْعٍ، عَنْ كَعْبٍ، قَالَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ شَهِدَ صَلاَةَ الْعَتَمَةِ فِي جَمَاعَةٍ ثُمَّ صَلَّى إِلَيْهَا أَرْبَعًا مِثْلَهَا يَقْرَأُ فِيهَا وَيُتِمُّ رُكُوعَهَا وَسُجُودَهَا كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ لَيْلَةِ الْقَدْرِ .
আবদুল হামীদ ইবন মুহাম্মাদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) এর আযাদকৃত গোলাম আয়মান থেকে, তিনি তুবায় থেকে এবং তিনি কা'ব (রাঃ) থেকে। তিনি বলেন, যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে ইশার সালাতের জামাআতে শরীক হয় এবং এরপর তার সাথে অনুরূপ চার রাকআত সালাত আদায় করে। এতে কুরআন পড়ে এবং রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, তা তার জন্য শবে কদরের সওয়াবের মত হবে।
বর্ণনাকারী
কা'ব (রা)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৬/৪৯৫৫
গ্রেড
Maqtu
বিভাগ
অধ্যায় ৪৬: চোরের হাত কাটা