সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৫৫৭
হাদিস #২৫৫৫৭
وَأَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ، عَنْ عُقْبَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي أَبُو حِمَّانَ، قَالَ حَجَّ مُعَاوِيَةُ فَدَعَا نَفَرًا مِنَ الأَنْصَارِ فِي الْكَعْبَةِ فَقَالَ أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الذَّهَبِ قَالُوا نَعَمْ . قَالَ وَأَنَا أَشْهَدُ .
আব্বাস ইবন ওলীদ ইবন মাযয়াদ (রহঃ) ... ইবন হিম্মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জ করতে গিয়ে আনসারদের একদলকে কা'বার ভেতর ডাকলেন। তারপর বললেনঃ আপনারা কি শুনেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।
বর্ণনাকারী
ইবনে হিম্মান (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৮/৫১৫৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৮: সাজসজ্জা