সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৫৫৮
হাদিস #২৫৫৫৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي حِمَّانُ، قَالَ حَجَّ مُعَاوِيَةُ فَدَعَا نَفَرًا مِنَ الأَنْصَارِ فِي الْكَعْبَةِ فَقَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ الذَّهَبِ قَالُوا اللَّهُمَّ نَعَمْ . قَالَ وَأَنَا أَشْهَدُ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عُمَارَةُ أَحْفَظُ مِنْ يَحْيَى وَحَدِيثُهُ أَوْلَى بِالصَّوَابِ .
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারাকী (রহঃ) ... হিম্মান (রহঃ) বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জ করতে গিয়ে আনসারদের একদলকে কা'বার ভেতর ডাকলেন। তারপর বললেন, আপনারা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বর্ণ ব্যবহার নিষেধ করতে শোনেন নি? তাঁরা বললেনঃ হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।
বর্ণনাকারী
হিম্মান (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৮/৫১৫৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৮: সাজসজ্জা