সহীহ মুসলিম — হাদিস #৮৫০৪

হাদিস #৮৫০৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعِ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ ‏.‏ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعِ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ ‏.‏ فَقَالَتْ لَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ ‏.‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ قَالَتْ فَأَمَرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ - قَالَتْ - فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نَفْسِهِ خِفَّةً فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلاَهُ تَخُطَّانِ فِي الأَرْضِ - قَالَتْ - فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ ذَهَبَ يَتَأَخَّرُ فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُمْ مَكَانَكَ ‏.‏ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ - قَالَتْ - فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَقْتَدِي النَّاسُ بِصَلاَةِ أَبِي بَكْرٍ ‏.‏
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ...... 'আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, বিলাল (রাযিঃ) এসে তাকে সালাতের কথা জানালেন। তিনি বললেনঃ আবূ বাকর (রাযিঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। বর্ণনাকারী [আয়েশা (রাঃ)] বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আবূ বাকর (রাযিঃ) কোমলমনা লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবে লোকেদের (কিরাআত) শুনাতে পারবেন না। আপনি যদি 'উমার (রাযিঃ)-কে নির্দেশ দিতেন। বর্ণনাকারী 'আয়েশা (রাঃ) বলেন, আমি হাফসাহ (রাযিঃ) কে বললাম- তুমিও তাকে বলো। হাফসাহ্ তাকে বলল, 'আবূ বকর কোমলমনা লোক। তিনি যখন আপনার স্থলে দাঁড়াবে, লোকদের (কিরাআত) শুনাতে সক্ষম হবেন না। আপনি যদি 'উমার (রাযিঃ)-কে নির্দেশ দিতেন! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমরা তো দেখছি ইউসুফের সাখী মহিলাদের মতই। আবূ বাকরকে লোকদের নিয়ে সালাত শুরু করতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুটা সুস্থতাবোধ করলেন। বর্ণনাকারী ['আয়েশা (রাঃ)] বলেন, তিনি দাঁড়িয়ে দু’ব্যক্তির কাধে ভর দিয়ে (মসজিদে) রওয়ানা হলেন। তার দু'পা হেঁচড়াতে হেঁচড়াতে মাটিতে দাগ কেটে যাচ্ছিল। ‘আয়েশা (রাঃ) বলেন, তিনি যখন মসজিদে ঢুকলেন আবূ বাকর (রাযিঃ) তার আগমন অনুভব করে পিছে সরে আসতে প্রস্তুত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ইশারায় বললেনঃ নিজের স্থানে দাড়িয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে আবূ বাকরের বাম পাশে বসলেন। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে বসে লোকেদের সালাত আদায় করালেন এবং আবূ বাকর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। আবূ বাকর (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সালাতের সাথে অনুসরণ করলেন আর লোকেরা আবূ বাকরের সালাতের অনুসরণ করল। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮২৪, ইসলামিক সেন্টারঃ)
উৎস
সহীহ মুসলিম # ৪/৯৪১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪: সালাত
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস