৫ হাদিস
০১
ফযায়েলে আমাল # ০/১
আবদুল্লাহ্‌ ইব্‌নু আমর (রাঃ)
قال النبي صلى الله عليه وسلم: فرغ سليمان بن داود من بناء مسجد بيت المقدس ودعا الله بثلاث: عدل مثل حكم الله، وملك لا يؤتيه أحد بعده، ومن لا يكون إلا في بيت المقدس. فيأتي للصلاة، فيخرج من ذنوبه بريئا كالمولود الجديد. فقال النبي صلى الله عليه وسلم: أعطي الأولين. وآمل أن يمنحني الثالث.
নবী (সাঃ) বলেছেন: সুলাইমান ইবনু দাঊদ বাইতুল মাকদিস মাসজিদের কাজ সম্পন্ন করে আল্লাহর কাছে তিনটি বিষয় প্রার্থনা করেন: আল্লাহর বিধানের অনুরূপ সুবিচার, এমন রাজত্ব যা তার পরে আর কাউকে দেয়া হবে না, এবং যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে শুধুমাত্র সলাত আদায়ের জন্য আসবে, সে তার গুনাহ্ হতে সদ্য প্রসূত সন্তানের মত নিস্পাপ অবস্থায় বের হবে। অতঃপর নাবী (সাঃ) বলেন: প্রথম দু’টি তাঁকে দেয়া হয়েছে। আর আমি আশা করি তৃতীয়টি আমাকে দান করা হবে।
০২
ফযায়েলে আমাল # ০/২
বর্ণনাকারী (RA)
قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «تُدعى أمتي يوم القيامة تنور أيديهم وأرجلهم ووجوههم من الوضوء». لذلك، أيها القادرون، حاولوا أن ترتفعوا بمزيد من السطوع.
তিনি বলেন, আমি নাবী (সাঃ)- কে বলতে শুনেছি : ক্বিয়ামাতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহবান করা হবে যে, পূর্ণাঙ্গরূপে উযূ করার কারণে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। কাজেই তোমরা যারা সক্ষম তারা অধিক উজ্জ্বলতাসহ উঠতে চেষ্টা করো।
০৩
ফযায়েলে আমাল # ০/৩
জাবির (রাঃ)
قال رسول الله صلى الله عليه وسلم: إذا أقيمت الصلاة فتحت أبواب السماء واستجاب الدعاء.
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যখন সলাতের ইক্বামাত দেয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দু’আ কবুল করা হয়।
০৪
ফযায়েলে আমাল # ০/১২
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
قال رسول الله صلى الله عليه وسلم: «كل رطب ويابس يستغفر للمؤذنين». (أحمد ح/6202، ابن ماجه ح/724، صحيح الترغيب ح/234. تحقيق الألباني: حسن صحيح
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : “তাজা ও শুষ্ক প্রতিটি জিনিসই মুয়াজ্জিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে।” (আহমাদ হা/৬২০২, ইবনু মাজাহ্ হা/৭২৪, সহীহ আত-তারগীব হা/২৩৪। তাহক্বীক্ব আলবানী : হাসান সহীহ
০৫
ফযায়েলে আমাল # ০/১৫
আব্দুল্লাহ (রাঃ)
নাবী (সাঃ) বলেছেন: যে ব্যক্তি মাসজিদ নির্মাণ করলো এবং মাসজিদ নির্মাণে তার লোক দেখানো বা সুনাম অর্জনের কোন ইচ্ছা না থাকলে আল্লাহ্ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। [১]\n“আল্লাহ্ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করেন।” (সহীহুল বুখারী সহীহ মুসলিম ও অন্যান্য)\n“আল্লাহ্ জান্নাতে তার জন্য ঐ মাসজিদ ঘরের চাইতেও অধিক প্রশন্ত ঘর নির্মাণ করেন।” (আহমাদ হা/২৭৬১২, সহীহ আত-তারগীব হা/২৬৮। শায়খ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন : শু’আইব আরনাউত্ব বলেন : সহীহ লিগাইরিহি)\n“আল্লাহ্ তার জন্য জান্নাতে এর চাইতে অতি উত্তম ঘর তৈরি করেন।” (আহমাদ হা/১৬০০৫, ত্বাবারানী, সহীহ আত-তারগীব হা/২৬৯। শু’আইব আরনাউত্ব বলেন : সানাদে দুর্বলতা আছে তবে হাদীস সহীহ। শায়খ আলবানী একে হাসান বলেছেন)