সহীহ মুসলিম — হাদিস #১৫০২৬
হাদিস #১৫০২৬
قال أبو عبد الرحمن: جاء ثلاثة رجال إلى عبد الله بن عمرو بن العاص (رضي الله عنه) ذات يوم، وكنت جالساً معه، فجاؤوا فقالوا: يا أبا محمد، ليس لدينا شيء، ولا سند لأهلنا، ولا فرسان، ولا أثاث. فقال لهم: سأفعل ما تطلبون، فإن شئتم فتعالوا إليّ، فأعطيكم ما كتب الله لكم، وإن شئتم فناقشتكم مع الملك، وإن شئتم فاصبروا، فقد سمعت رسول الله (صلى الله عليه وسلم) يقول: إن المهاجر الفقير يدخل الجنة يوم القيامة قبل الأغنياء بأربعين سنة. فلما سمعوا ذلك قالوا: سنصبر ولن نسأل أحداً شيئاً. (المؤسسة الإسلامية ٧١٩٣، المركز الإسلامي)
(…/…) আবু আবদুর রহমান বলেন, একদিন তিন লোক আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাযিঃ) এর কাছে আসলেন। তখন আমি তার কাছে বসা ছিলাম। তারা এসে বলল, হে আবূ মুহাম্মাদ! আমাদের কোন কিছুই নেই, আমাদের পরিবারের ভরণ-পোষণের কোন ব্যবস্থা নেই, সওয়ারীও নেই, কোন আসবাবপত্রও নেই। তারপর তিনি তাদেরকে বললেন, তোমরা যা চাও আমি তাই করব। তোমরা যদি ইচ্ছা কর আমার কাছে চলে এসো। আল্লাহ তোমাদের ভাগ্যলিপিতে যা রেখেছেন আমি তোমাদেরকে তা প্রদান করব। তোমরা চাইলে বাদশাহের নিকট আমি তোমাদের আলোচনা করব। আর তোমাদের মনে চাইলে তোমরা সবর করো। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, কিয়ামতের দিন দরিদ্র মুহাজির ব্যক্তিগত বিত্তবানদের চেয়ে চল্লিশ বছর আগেই জান্নাতে পৌছে যাবে। এ কথা শুনে তারা বললেন, আমরা ধৈর্য অবলম্বন করব, কারো কাছে কিছুই চাইব না। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৯৩, ইসলামিক সেন্টার)
উৎস
সহীহ মুসলিম # ৫৫/৭৪৬৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫৫: যুহ্দ ও দুনিয়ার ব্যপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা