সুনানে আন-নাসায়ী — হাদিস #২২০৯৭
হাদিস #২২০৯৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ قَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي ثَلاَثًا قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ قَالَ
" يَا عَائِشَةُ إِنَّ عَيْنِي تَنَامُ وَلاَ يَنَامُ قَلْبِي " .
মুহাম্মদ ইবনু সালামা এবং হারিছ ইবনু মিসকীন (রহঃ) ... আবূ সালামা ইবনু আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করেনঃ রমযান মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (নফল) সালাত কি রকম ছিল? তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান অথবা অন্য সময়ে রাত্রে এগার রাকআতের বেশী সালাত আদায় করতেন না। তিনি চার রাকআত সালাত আদায় করতেন। (সালাত) তার একাগ্রতা এবং তার সালাত দীর্ঘায়িত করা সমন্ধে কোন প্রশ্ন করো না। তারপর আরও চার রাকআত সালাত দু’আদায় করতেন। তার এ একাগ্রতা এবং সালাত দীর্ঘায়িতকরণ সম্বন্ধে কোন প্রশ্ন করো না। তারপর (মাঝখানে সালাম না ফিরায়ে) আরো তিন রাকআত সালাত আদায় করতেন। আয়েশা (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি বিতরের সালাত আদায় করার পূর্বেই নিদ্রা যান? তিনি বললেন, হে আয়িশা! আমার আখি যুগল তো নিদ্রা যায় কিন্তু আমার হদয় নিদ্রা যায় না।
বর্ণনাকারী
আবু সালামাহ বিন আবদ আল-রহমান (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২০/১৬৯৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২০: কিয়ামুল লাইল
বিষয়:
#Mother