সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৬৭৯

হাদিস #২২৬৭৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ هَانِئِ بْنِ الشِّخِّيرِ، عَنْ رَجُلٍ، مِنْ بَلْحَرِيشٍ عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مُسَافِرًا فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَنَا صَائِمٌ وَهُوَ يَأْكُلُ قَالَ ‏"‏ هَلُمَّ ‏"‏ ‏.‏ قُلْتُ إِنِّي صَائِمٌ ‏.‏ قَالَ ‏"‏ تَعَالَ أَلَمْ تَعْلَمْ مَا وَضَعَ اللَّهُ عَنِ الْمُسَافِرِ ‏"‏ ‏.‏ قُلْتُ وَمَا وَضَعَ عَنِ الْمُسَافِرِ قَالَ ‏"‏ الصَّوْمَ وَنِصْفَ الصَّلاَةِ ‏"‏ ‏.‏
কুতায়বা (রহঃ) ... বালহারীশ গোত্রের এক ব্যক্তির পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মুসাফির অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম। তখন আমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছিলাম আর তিনি আহার গ্রহণ করছিলেন। তিনি বললেন, এসো, আমি বললাম, আমিতো সাওম পালন করছি। তিনি বললেন, এসো, তুমি কি আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে কী কী মুলতবী করে দিয়েছেন তা জান না? আমি বললাম, মুসাফিরের উপর থেকে কী কী মুলতবী করে দিয়েছেন? তিনি বললেন, সাওম এবং অর্ধেক সালাত (নামায/নামাজ)।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২২৭৯
গ্রেড
Sahih Lighairihi
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস