সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৬৮১

হাদিস #২২৬৮১
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، قَالَ حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ هَانِئِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مُسَافِرًا فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَأْكُلُ وَأَنَا صَائِمٌ فَقَالَ ‏"‏ هَلُمَّ ‏"‏ ‏.‏ قُلْتُ إِنِّي صَائِمٌ ‏.‏ قَالَ ‏"‏ أَتَدْرِي مَا وَضَعَ اللَّهُ عَنِ الْمُسَافِرِ ‏"‏ ‏.‏ قُلْتُ وَمَا وَضَعَ اللَّهُ عَنِ الْمُسَافِرِ قَالَ ‏"‏ الصَّوْمَ وَشَطْرَ الصَّلاَةِ ‏"‏ ‏.‏
উবায়দুল্লাহ ইবনু আব্দুল করীম (রহঃ) ... হানী (রহঃ)-এর পিতা [আবদুল্লাহ (রাঃ)] থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সফর করছিলাম। একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। তখন তিনি আহার করছিলেন আর আমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছিলাম। তিনি বললেন, এসো, আমি বললাম, আমি তো সাওম পালন করছি। তিনি বললেন, তুমি কি জান, আল্লাহ তা'আলা মুসাফিরের উপর থেকে কী কী মুলতবী করে রেখেছেন? আমি জিজ্ঞাসা করলাম- কী কী মুলতবী করে রেখেছেন? তিনি বললেন, সাওম এবং অর্ধেক সালাত (নামায/নামাজ)।
বর্ণনাকারী
হানি ইবনে আবদুল্লাহ ইবনে শিখির (রহ.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২২৮১
গ্রেড
Sahih Lighairihi
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস