সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭৮৭

হাদিস #২২৭৮৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَنْ يَصُومُ الدَّهْرَ كُلَّهُ قَالَ ‏"‏ لاَ صَامَ وَلاَ أَفْطَرَ أَوْ لَمْ يَصُمْ وَلَمْ يُفْطِرْ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمَيْنِ وَيُفْطِرُ يَوْمًا قَالَ ‏"‏ أَوَيُطِيقُ ذَلِكَ أَحَدٌ ‏"‏ ‏.‏ قَالَ فَكَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا قَالَ ‏"‏ ذَلِكَ صَوْمُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ ‏"‏ ‏.‏ قَالَ فَكَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمَيْنِ قَالَ ‏"‏ وَدِدْتُ أَنِّي أُطِيقُ ذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ قَالَ ‏"‏ ثَلاَثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ هَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ ‏"‏ ‏.‏
কুতায়বা (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত যে, উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! সারা বছর সাওম পালনকারী ব্যক্তির অবস্থা কেমন হবে? তিনি বলেন, তার সাওমও গ্রহণযোগ্য হবে না, আর তার সাওম ভঙ্গও গ্রহণ যোগ্য হবে না। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! দুই দিন সাওম পালনকারী এবং একদিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? (উত্তরে) তিনি বললেন, এও কি কারো দ্বারা সম্ভব? [উমর (রাঃ)] জিজ্ঞাসা করলেন যে, একদিন সাওম পালনকারী এবং একদিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? (উত্তরে) তিনি বললেন যে, এ হল দাঊদ (আঃ) এর সাওম। তিনি [উমর (রাঃ)] বললেন একদিন সাওম পালনকারী এবং দুই দিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? (উত্তরে) তিনি বললেন, আমার ইচ্ছা হয় আমি যেন সেই শক্তি পাই। উমর (রাঃ) বলেন যে, অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সাওম এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করা, ইহাই সারা বছর সাওম পালন করার সমতুল্য।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩৮৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস