সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩৬৪৮
হাদিস #২৩৬৪৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسٍ - يَعْنِي ابْنَ حُذَافَةَ - وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ بِالْمَدِينَةِ فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ . فَقَالَ سَأَنْظُرُ فِي ذَلِكَ . فَلَبِثْتُ لَيَالِيَ فَلَقِيتُهُ فَقَالَ مَا أُرِيدُ أَنْ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا . قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رضى الله عنه فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ فَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَلَبِثْتُ لَيَالِيَ فَخَطَبَهَا إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَىَّ حِينَ عَرَضْتَ عَلَىَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ شَيْئًا . قُلْتُ نَعَمْ . قَالَ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي حِينَ عَرَضْتَ عَلَىَّ أَنْ أَرْجِعَ إِلَيْكَ شَيْئًا إِلاَّ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُهَا وَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ تَرَكَهَا نَكَحْتُهَا .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খুনায়স অর্থাৎ ইবন হুযাফ, যিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী এবং বদরের যুদ্ধে অংশ গ্ৰহণকারীদের মধ্যে একজন ছিলেন, মদীনায় তাঁর ইন্তেকাল হলে হাফসা বিনত উমর (রাঃ) বিধবা হলেন। উমর (রাঃ) বলেনঃ আমি উসমান ইবন আফফানের সঙ্গে সাক্ষাৎ করে হাফসার কথা উল্লেখ করে তাকে বললামঃ যদি তুমি ইচ্ছা কর, তাহলে হাফসাকে আমি তোমার নিকট বিবাহ দিব। তিনি বললেনঃ এ ব্যাপারে আমি চিন্তা করব। আমি কিছুদিন অতিবাহিত করলাম, পুনরায় তার সাথে সাক্ষাৎ করলে তিনি বললেনঃ এসময় আমার বিবাহ করার ইচ্ছা নেই। উমর (রাঃ) বলেনঃ এরপর আমি আবু বকর সিদ্দীক (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বললামঃ যদি আপনি ইচ্ছা করেন, তাহলে হাফসাকে আপনার সাথে বিবাহ দিব। তিনি আমার এ প্রশ্নের কোন উত্তর দিলেন না। এতে উসমান (রাঃ)-এর উপর আমার যে ক্ৰোধ হয়েছিল, তাহাতে অধিক ক্ৰোধ হলো তার উপর। এভাবে আমি কিছুদিন অতিবাহিত করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তার বিবাহের প্রস্তাব দিলেন। আমি তাকে তাঁর বিবাহে সোপর্দ করলাম। এরপর আবু বকর (রাঃ)-এর সঙ্গে আমার সাক্ষাৎ হলে তিনি বললেনঃ আপনি আমার নিকট হাফসার বিবাহের প্রস্তাব দিলে আমি কিছু না বলায় হয়তো আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আপনি যখন প্রস্তাব দিলেনঃ তখন আপনাকে কোন উত্তর না দেওয়ার কারণ এ ব্যতীত আর কিছুই ছিল না যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার আলোচনা করতে শুনেছি। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোপন কথা প্ৰকাশ করতে চাইনি। যদি তিনি তাকে বাদ দিতেন তবে আমি তাকে বিবাহ করতাম।
বর্ণনাকারী
উমার ইবনুল খাত্তাব (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৬/৩২৪৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৬: বিবাহ