আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৩৬৩
হাদিস #৩৬৩৬৩
عبرني النبي (ص). كنت جالسا مع نسائنا. وبعد السلام قال: إياكم وكفر المبارك. بين النساء، كنت خائفًا جدًا من طرح الأسئلة عليها. فقلت: يا رسول الله! ما هو جحود المقدرة؟ قال: فلعل بعضكم يمضي زمناً طويلاً في بيت أهله عازباً. ثم أعطاها الله زوجا وأعطاها أولادها بين ذراعيها. ومع ذلك كان غير سعيد للغاية
নবী (সাঃ) আমাকে অতিক্রম করলেন। আমি তখন আমাদের মহিলাদের সাথে বসা ছিলাম। তিনি আমাদেরকে সালাম দেয়ার পর বলেনঃ নিয়ামতপ্রাপ্তদের অকৃতজ্ঞতা থেকে সাবধান হও। নারীদের মধ্যে আমি তার নিকট প্রশ্ন করতে খুবই নির্ভীক ছিলাম। অতএব আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! নিআমতপ্রাপ্তদের অকৃজ্ঞতা কি? তিনি বলেনঃ হয়তো তোমাদের কারো পিতা-মাতার ঘরে অবিবাহিত অবস্থায় দীর্ঘকাল অতিবাহিত হয়। অতঃপর আল্লাহ তাকে স্বামী দান করেন এবং তার ঔরসে তাকে সন্তানাদি দান করেন। তারপরও সে খুব অসন্তুষ্ট হয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আমি তোমার নিকট কখনো ভালো ব্যবহার পেলাম না (আহমাদ হা/২৮১১৩) ।
বর্ণনাকারী
আসমা বিনতে ইয়াযীদ আল-আনসারী
উৎস
আদাবুল মুফরাদ # ১০৫৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫