অধ্যায় ১৫
অধ্যায়ে ফিরুন
০১
আদাবুল মুফরাদ # ০/১০০১
قال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس. قيل يا رسول الله! ما هذا؟ قال: (١) فإذا لقيته فسلِّم عليه. (2) إذا دعاك فأجبت دعوته. (3) هو لك إذا طلبت النصيحة أو النصيحة، فإنك تعطيه نصيحة جيدة أو نصيحة جيدة. (4) إذا عطس فقال الحمد لله تجيب عطاسته. (5) فإذا مات كن له رفيقا (اقرأ الجنازة وادفنه). -(البخاري، مسلم)
নবী (সাঃ) বলেনঃ এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি কর্তব্য রয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! তা কি কি? তিনি বলেনঃ (১) তুমি তার সাথে সাক্ষাত করলে তাকে সালাম দিবে। (২) সে তোমাকে দাওয়াত দিলে তুমি তার দাওয়াত কবুল করবে। (৩) সে তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইলে তুমি তাকে সৎ\nপরামর্শ বা সদুপদেশ দিবে। (৪) সে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে তুমি তার হাঁচির জবাব দিবে। (৫) সে মারা গেলে তুমি তার সংগী হবে (জানাযা পড়বে ও দাফন করবে)। -(বুখারী, মুসলিম)
০২
আদাবুল মুফরাদ # ০/১০০৫
قال رسول الله صلى الله عليه وسلم: يسلم الراكب على الماشي، والراكب على القاعد، والأقل على الكثير. (البخاري، مسلم)
রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ আরোহী পদচারীকে সালাম দিবে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে। (বুখারী, মুসলিম)
০৩
আদাবুল মুফরাদ # ০/১০০৬
قال النبي صلى الله عليه وسلم: يسلم الفارس على القاعد، والأقل على الكثير. -(الترمذي، النسائي، الدارمي، ابن حبان)
নবী (সাঃ) বলেনঃ অশ্বারোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে। -(তিরমিযী, নাসাঈ, দারিমী, ইবনে হিব্বান)
০৪
আদাবুল মুফরাদ # ০/১০০৭
عندما التقى الشعبي (رضي الله عنه) بفارس سلم عليه أولاً. قلت هل سلمت عليه أولا؟ قال: رأيت شريحاً (رضي الله عنه) يبدأ بالسلام عند خروجه إلى الجسر.
এক অশ্বারোহীর সাথে শাবী (র)-এর সাক্ষাত হলে তিনি তাকে\nপ্রথমে সালাম দেন। আমি বললাম, আপনি তাকে প্রথমে সালাম দিলেন? তিনি বলেন, আমি শুরায়হ (রাঃ)-কে পদব্ৰজে যেতে প্রথমে সালাম দিতে দেখেছি।
০৫
আদাবুল মুফরাদ # ০/১০০৯
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ، عَنْ أَبِي عَلِيٍّ الْجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُسَلِّمُ الْفَارِسُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَائِمِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ»
রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ অশ্বরোহী পদচারীকে, পদচারী দণ্ডায়মান ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে। (ইবনে হিব্বান)
০৬
আদাবুল মুফরাদ # ০/১০১০
قال رسول الله صلى الله عليه وسلم: يسلم الراكب على الماشي، والراكب على القاعد، والأقل على الكثير. -(البخاري، مسلم، أبو داود، الترمذي، أحمد، أبو عوا النسائي)
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আরোহী পদচারীকে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে। -(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, আহমাদ, আবু আওয়া নাসাঈ)
০৭
আদাবুল মুফরাদ # ০/১০১৩
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا هَيَّاجُ بْنُ بَسَّامٍ أَبُو قُرَّةَ الْخُرَاسَانِيُّ - رَأَيْتُهُ بِالْبَصْرَةِ - قَالَ: رَأَيْتُ أَنَسًا يَمُرُّ عَلَيْنَا فَيُومِئُ بِيَدِهِ إِلَيْنَا فَيُسَلِّمُ، وَكَانَ بِهِ وَضَحٌ\nوَرَأَيْتُ الْحَسَنَ يَخْضُبُ بِالصُّفْرَةِ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ\nوَقَالَتْ أَسْمَاءُ: أَلْوَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى النِّسَاءِ بِالسَّلَامِ\n---\n[قال الشيخ الألباني] : \nفي الرواية الأولى: ضعيف الإسناد وقال في قول أسماء: صحيح وهو معلق
বিশর বিন আল-হাকাম আমাদেরকে বলেছেন: হিয়াজ বিন বাসাম আবু কাররাহ আল-খুরাসানী আমাদেরকে বলেছেন - আমি তাকে বসরায় দেখেছি - তিনি বলেছেন: আমি একজন ব্যক্তিকে আমাদের পাশ দিয়ে যেতে দেখেছি। তাই তিনি তার হাত দিয়ে আমাদের দিকে ইঙ্গিত করলেন এবং হ্যালো বললেন, এবং এটি পরিষ্কার ছিল, এবং আমি আল-হাসানকে তার চুল হলুদ রঞ্জিত করা এবং একটি কালো পাগড়ি পরা দেখেছি। তিনি আসমা বললেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিকে অভিবাদনের জন্য তাঁর হাত ফিরিয়েছিলেন\n---\n[শেখ আল-আলবানী বলেন]:\nপ্রথম বর্ণনায়: সংক্রমণের চেইন দুর্বল, এবং তিনি আসমার উক্তি সম্পর্কে বলেছেন: এটি নির্ভরযোগ্য এবং এটি স্থগিত।
০৮
আদাবুল মুফরাদ # ০/১০১৪
وذهب في رحلة مع عبد الله بن عمر (رضي الله عنه) والقاسم بن محمد (رضي الله عنه). ولما وصلوا إلى مكان يسمى السريف، كان عبد الله بن الزبير (رضي الله عنه) يسير في ذلك الاتجاه. فأومأ إليهما فأجابا.
তিনি আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) ও কাসিম ইবনে মুহাম্মাদ (র)-এর সাথে সফরে রওয়ানা হন। তারা সারিফ নামক স্থানে উপনীত হলে আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) সেই পথে যাচ্ছিলেন। তিনি তাদেরকে ইঙ্গিতে সালাম দেন এবং তারা দু’জনে তার জবাবও দেন।
০৯
আদাবুল মুফরাদ # ০/১০১৫
وكان الصحابة يكرهون تبادل السلام بالإشارات باليد.
সাহাবীগণ হাতের ইশারায় সালামের আদান-প্রদান অপছন্দ করতেন।
১০
আদাবুল মুফরাদ # ০/১০১৬
جئت إلى المجلس. وكان عبد الله بن عمر (رضي الله عنه) هناك أيضًا. قال: إذا سلمتم فليسمعوا. لأنها كلمة مباركة ومقدسة من الله.
আমি এক মজলিসে আসলাম। সেখানে আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-ও ছিলেন। তিনি বলেন, তুমি সালাম দিলে তা (প্রতিপক্ষের) কর্ণগোচর করো। কেননা তা আল্লাহর পক্ষ থেকে একটি বরকতপূর্ণ ও পবিত্র বাক্য।
১১
আদাবুল মুফরাদ # ০/১০১৮
قال رسول الله صلى الله عليه وسلم: إذا جاء أحدكم المجلس فليسلم عليه. وسوف يحيي أيضا بالعودة. كيناسي، السلام التالي لا يقل أهمية عن السلام السابق. -(الترمذي، النسائي، الطبراني، الذهبي، أحمد، الحاكم، ابن حبان)
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি মজলিসে গিয়ে পৌঁছলে সে যেন সালাম দেয়। সে ফিরে যেতেও সালাম দিবে। কেননাসাঈ, পরের সালাম আগের সালাম থেকে কম গুরুত্বপূর্ণ নয়। -(তিরমিযী, নাসাঈ, তাবারানী, তাহাবী, আহমাদ, হাকিম, ইবনে হিব্বান)
১২
আদাবুল মুফরাদ # ০/১০২৩
وكان أنس (رضي الله عنه) يدهن يديه بالزيت الطيب في الصباح لمصافحة أصدقائه.
আনাস (রাঃ) সকালবেলা বন্ধু-বান্ধবের সাথে মোসাফাহা\n(করমর্দন) করার জন্য তার হাতে সুগন্ধি তৈল মাখতেন।
১৩
আদাবুল মুফরাদ # ০/১০২৪
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتُقْرِئُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»
কুতাইবা আমাদের কাছে বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের কাছে আল-লায়ছ বর্ণনা করেছেন, ইয়াযিদ ইবনে আবি হাবিব থেকে, আবূ আল-খায়ের থেকে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল, কোন ইসলাম সর্বোত্তম? তিনি বললেন: "তুমি খাবার পরিবেশন কর এবং যাদের চেনে না তাদের সালাম কর।"
১৪
আদাবুল মুফরাদ # ০/১০২৫
نهى نبينا صلى الله عليه وسلم عن الجلوس في الصحن وفي سفوح المرتفعات. ويقول المسلمون أن هذا خارج عن إرادتنا. فقال جلالته: إذا كان الأمر كذلك فحقق أمنياتهم. "سأل: "ما الطلب في هذا الشارع؟ قال: لضبط الرؤية، مثل إرشاد الركاب، والرد على السخرية بالحمد لله والسلام. (أبو داود)
রাসূলুল্লাহ (সাঃ) বাড়ির আঙ্গিনায় এবং উঁচু স্থানসমূহের ঢালে বসতে নিষেধ করলেন। মুসলমানগণ বলেন, তা তো আমাদের সাধ্যাতীত। তিনি বলেনঃ যদি তাই হয় তবে তোমরা তার দাবি পূরণ করো। তারা বলেন, রাস্তার দাবি কি? তিনি বলেনঃ দৃষ্টিশক্তি সংযত রাখা, পথিককে পথ বলে দেয়া, হাঁচিদাতা আলহামদু লিল্লাহ বললে তার জবাব দেয়া এবং সালামের উত্তর দেয়া। (আবু দাউদ)
১৫
আদাবুল মুফরাদ # ০/১০২৮
لا تحية سكير. (البخاري)
তোমরা মদ্যপায়ীকে সালাম দিও না। (বুখারী)
১৬
আদাবুল মুফরাদ # ০/১০২৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، وَمُعَلَّى، وَعَارِمٌ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ قَالَ: لَيْسَ بَيْنَكَ وَبَيْنَ الْفَاسِقِ حُرْمَةٌ
তোমার ও পাপাসক্ত ব্যক্তির মধ্যে সম্মানের কোন সম্পর্ক থাকবে না।
১৭
আদাবুল মুফরাদ # ০/১০৩০
وسمع عن علي بن عبد الله (رضي الله عنه) أنه يكره لعبة الشطرنج، وكان يقول: لا تسلّم على من اعتاد هذه اللعبة. لأنه ينطوي على القمار.
তিনি আলী ইবনে আবদুল্লাহ (র) সম্পর্কে শুনেছেন যে, তিনি দাবা খেলা অপছন্দ করতেন এবং বলতেন, যারা এই খেলায় অভ্যস্ত তোমরা তাদেরকে সালাম দিও না। কেননা তা জুয়ার অন্তর্ভুক্ত।
১৮
আদাবুল মুফরাদ # ০/১০৩২
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وعليه خاتم من ذهب. وكان النبي (ص) يكرهه. فشعر بالاستياء فانصرف وطرح الخاتم ولبس خاتما من حديد ثم أتى النبي صلى الله عليه وسلم. قال: شر، هو زينة أهل النار. هو
এক ব্যক্তি সোনার আংটি পরে নবী (সাঃ)-এর নিকট আসলো। নবী (সাঃ) তাকে অবজ্ঞা করলেন। সে তাঁর অবজ্ঞা অনুভব করতে পেরে চলে গিয়ে ঐ আংটি ফেলে দিলো এবং একটি লোহার আংটি পরিধান করলো, অতঃপর নবী (সাঃ)-এর নিকট এলো। তিনি বলেনঃ এটা মন্দ, এটা দোযখবাসীদের অলংকার। সে ফিরে গেলো এবং তাও ফেলে দিয়ে একটি রূপার আংটি পরিধান করলো। নবী (সাঃ) এবার তার সম্পর্কে কোন মন্তব্য করেননি। -(তাহাবী)
১৯
আদাবুল মুফরাদ # ০/১০৩৫
قالوا من هذا المنافق الذي اختصر السلام على أمير المؤمنين؟ فجلس عثمان رضي الله عنه على ركبتيه وقال: يا أمير المؤمنين. إنهم يكرهون شيئًا تعرفه أفضل منهم. قسم الله! أنا أبو بكر هكذا سلمت على عمر وعثمان. ولم يكره أحد منهم ذلك. فقال معاوية (رضي الله عنه) لمن قال هذا من أهل الشام: يا! اصمت، هذا إلى حد كبير ما قاله. لكن السوريين يقولون بعد الجلبة لن أقصر السلام على خليفتنا. يا أهل المدينة المنورة! أريد أن أذكرك أنك تخاطب جامعي الزكاة أيضًا بـ "أمير". (مصنف عبد الرزاق)
মুআবিয়া (রাঃ) যখন খলীফারূপে প্রথমবার হজ্জ করতে আসেন তখন উসমান ইবনে হুনাইফ আনসারী (রাঃ) তার নিকট আসেন এবং বলেন, আসসালামুআলাইকুম আয়্যুহাল আমীর ওয়া রহমাতুল্লাহ (হে আমীর! আপনাকে সালাম ও আল্লাহর রহমাত বর্ষিত হোক)। সিরিয়াবাসীদের তা অপছন্দ হলো। তারা বললো, কে এই মোনাফিক যে আমীরুল মুমিনীনের প্রতি অভিবাদনটাকে খাটো করেছে? তখন উসমান (রাঃ) তার হাঁটুতে ভর দিয়ে বসে বলেন, হে আমীরুল মুমিনীন। এরা এমন একটি ব্যাপারকে অপছন্দ করছে যা তাদের চাইতে আপনি অধিক জ্ঞাত। আল্লাহর শপথ! আমি আবু বাকর, উমার ও উসমান (রাঃ)-কে এভাবে অভিবাদন করেছি। তাদের কেউই তা অপছন্দ করেননি। মুআবিয়া (রাঃ) সিরিয়াবাসীদের মধ্যে যে ব্যক্তি এ কথা বলেছে তাকে বলেন, ওহে! চুপ করো। তিনি যা বলেছেন ব্যাপার অনেকটা তাই। কিন্তু সিরিয়াবাসীরা গোলযোগ ঘটে যাবার পর বলে, আমাদের খলীফার প্রতি অভিবাদনকে সংক্ষিপ্ত করবো না। হে মদীনাবাসীগণ! আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, তোমরা যাকাত আদায়কারীদেরকেও “আমীর” বলে সম্বোধন করে থাকো। (মুসান্নাফ আবদুর রাযযাক)
২০
আদাবুল মুফরাদ # ০/১০৩৬
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ: دَخَلْتُ عَلَى الْحَجَّاجِ فَمَا سَلَّمْتُ عَلَيْهِ
আমি হাজ্জাজের নিকট গিয়েছি কিন্তু তাকে সালাম দেইনি। (হাকিম)
২১
আদাবুল মুফরাদ # ০/১০৩৮
لقد جئنا إلى الرويفة (RA). وكان حينئذ أمير أنتابولس. فجاء رجل وسلم عليه وقال السلام على الامير. وفي رواية لعبدة (رضي الله عنه) قال: السلام عليك أيها الأمير. فقال له رويفة (رضي الله عنه): لو كنت أنا لإلقاء السلام لأردت عليك السلام. سلمت على حاكم مصر مسلمة بن مخلد. اذهب إليه فيجيبك على سلامتك. فقال الربيع زياد: إذا ذهبنا إليه هناك وهو حاضر في المجلس
আমরা রুয়াইফে (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। তিনি তখন আনতাবুলসের আমীর (শাসক)। এক ব্যক্তি এসে তাকে সালাম দিয়ে বললো, আসসালামু আলাল আমীর। আবদা (র)-এর বর্ণনায় আছে, সে বললো, আসসালামু আলাইকা আয়্যুহাল আমীর। রুয়াইফে (রাঃ) তাকে বলেন, তুমি যদি আমাকেই সালাম দিতে তবে অবশ্যই আমি তোমার সালামের জবাব দিতাম। তুমি তো মিসরের শাসক মাসলামা ইবনে মুখাল্লিদকে সালাম দিয়েছো। তুমি তার নিকট যাও, তিনিই তোমার সালামের জবাব দিবেন। রাবী যিয়াদ (র) বলেন, আমরা তার ওখানে গেলে এবং তিনি মজলিসে উপস্থিত থাকলে আসসালামুআলাইকুম বলতাম।
২২
আদাবুল মুফরাদ # ০/১০৪১
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي كَأَنَّ مِشْيَتَهَا مَشْيُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَرْحَبًا بِابْنَتِي» ، ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ شِمَالِهِ
আবূ নুয়াইম আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন: জাকারিয়া আমাদের বলেছেন, ফিরাসের কর্তৃত্বে, আমেরের কর্তৃত্বে, মাসরুকের কর্তৃত্বে, আয়েশা (রাঃ)-এর সূত্রে, আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হন, যিনি বলেছিলেন: তিনি এসেছিলেন ফাতিমা এমনভাবে হেঁটেছিলেন যেন তাঁর হাঁটা নবীর মতো, আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করুন এবং তাঁকে শান্তি দান করুন, এবং তিনি বললেন: “তাহলে তাঁর মেয়েকে তাঁর বাম দিকে স্বাগত জানান।
২৩
আদাবুল মুফরাদ # ০/১০৪২
استأذن عمار رضي الله عنه للقاء النبي صلى الله عليه وسلم. فعرف صوته فقال: مرحباً بهذا الرجل الصالح. (الترمذي، ابن ماجه، طارق البخاري)
আম্মার (রাঃ) নবী (সাঃ)-এর সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন। তিনি তার কণ্ঠস্বর চিনতে পেরে বলেনঃ এই পাক-পবিত্র ব্যক্তিকে স্বাগতম। (তিরমিযী, ইবনে মাজাহ, বুখারীর তারীখ)
২৪
আদাবুল মুফরাদ # ০/১০৪৩
كنا جالسين عند النبي صلى الله عليه وسلم تحت ظل شجرة في مكان بين مكة والمدينة. فجاء أعرابي أجش وصارم فقال: السلام عليكم. فقال الناس: وعليكم.
একদা আমরা মক্কা ও মদীনার মধ্যবর্তী এক স্থানে একটি গাছের ছায়ায় নবী (সাঃ)-এর নিকট বসা ছিলাম। তখন এক কর্কশ ও কঠোর প্রকৃতির বেদুইন এসে বললো, আসসালামু আলাইকুম। লোকজন বললো, ওয়া আলাইকুম।
২৫
আদাবুল মুফরাদ # ০/১০৪৫
فقال رجل السلام عليك يا رسول الله. قال: وعليكم السلام ورحمة الله. (ابن مندة
এক ব্যক্তি বললো, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেনঃ ওয়া আলাইকাস সালামু ওয়া রহমাতুল্লাহ। (ইবনে মানদা
২৬
আদাবুল মুফরাদ # ০/১০৪৭
قال رسول الله (ص): يا عائشة! هذا جبريل (ع) قد سلم عليك. قال قلت: و عليه السلام و رحمة الله و بركاته. ترى ما لا أرى. قالت عائشة (رضي الله عنها) هذا للنبي (صلى الله عليه وسلم). (البخاري، مسلم، أبو داود، الترمذي، النسائي، ابن ماجه)
রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ হে আয়েশা! ইনি জিবরাঈল (আঃ) তোমাকে সালাম দিয়েছেন। তিনি বলেন, আমি বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যা দেখতে পাই না আপনি তা দেখতে পান। আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ)-কে একথা বলেন। (বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)
২৭
আদাবুল মুফরাদ # ০/১০৪৮
حَدَّثَنَا مَطَرٌ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا بِسْطَامٌ قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ قَالَ: قَالَ لِي أَبِي: يَا بُنَيَّ، إِذَا مَرَّ بِكَ الرَّجُلُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَلَا تَقُلْ: وَعَلَيْكَ، كَأَنَّكَ تَخُصُّهُ بِذَلِكَ وَحْدَهُ، فَإِنَّهُ لَيْسَ وَحْدَهُ، وَلَكِنْ قُلِ: السَّلَامُ عَلَيْكُمْ
আমার পিতা আমাকে বললেন, হে বৎস! কোন ব্যক্তি তোমাকে অতিক্রমকালে তোমাকে আসসালামু আলাইকুম বললে তুমি শুধু ‘ওয়া আলাইকা' (এবং তোমার উপরও) বলো না। কেননা তাতে কেবল তাকেই সালাম দিচ্ছে, অথচ সে একা নয়। বরং\nতুমি বলবে, আসসালামু আলাইকুম।
২৮
আদাবুল মুফরাদ # ০/১০৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ قَالَ: التَّسْلِيمُ تَطَوَّعٌ، وَالرَّدُّ فَرِيضَةٌ
সালাম দেয়া হলো নফল (ঐচ্ছিক)। কিন্তু তার উত্তর দেয়া ফরয (বাধ্যতামূলক)।
২৯
আদাবুল মুফরাদ # ০/১০৫২
الشخص الذي يحلف بالكذب هو أكبر الكذابين. ومن يبخل في السلام فهو في غاية البخل. ومن سرق الصلاة فهو لص كبير.
যে ব্যক্তি শপথ করে মিথ্যা বলে সে সবচেয়ে বড়ো মিথ্যাবাদী। যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে মারাত্মক কৃপণ। যে ব্যক্তি নামায চুরি করে সে বড়ো চোর।
৩০
আদাবুল মুফরাদ # ০/১০৫৭
سمعت الحسن البصري (رضي الله عنه) يقول: كانت النساء يسلمن على الرجال.
আমি হাসান বসরী (র)-কে বলতে শুনেছিঃ নারীরা পুরুষদেরকে সালাম দিতেন ।
৩১
আদাবুল মুফরাদ # ০/১০৫৯
عبرني النبي (ص). كنت جالسا مع نسائنا. وبعد السلام قال: إياكم وكفر المبارك. بين النساء، كنت خائفًا جدًا من طرح الأسئلة عليها. فقلت: يا رسول الله! ما هو جحود المقدرة؟ قال: فلعل بعضكم يمضي زمناً طويلاً في بيت أهله عازباً. ثم أعطاها الله زوجا وأعطاها أولادها بين ذراعيها. ومع ذلك كان غير سعيد للغاية
নবী (সাঃ) আমাকে অতিক্রম করলেন। আমি তখন আমাদের মহিলাদের সাথে বসা ছিলাম। তিনি আমাদেরকে সালাম দেয়ার পর বলেনঃ নিয়ামতপ্রাপ্তদের অকৃতজ্ঞতা থেকে সাবধান হও। নারীদের মধ্যে আমি তার নিকট প্রশ্ন করতে খুবই নির্ভীক ছিলাম। অতএব আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! নিআমতপ্রাপ্তদের অকৃজ্ঞতা কি? তিনি বলেনঃ হয়তো তোমাদের কারো পিতা-মাতার ঘরে অবিবাহিত অবস্থায় দীর্ঘকাল অতিবাহিত হয়। অতঃপর আল্লাহ তাকে স্বামী দান করেন এবং তার ঔরসে তাকে সন্তানাদি দান করেন। তারপরও সে খুব অসন্তুষ্ট হয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আমি তোমার নিকট কখনো ভালো ব্যবহার পেলাম না (আহমাদ হা/২৮১১৩) ।
৩২
আদাবুল মুফরাদ # ০/১০৬০
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ بَشِيرِ بْنِ سَلْمَانَ، عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ، عَنْ طَارِقٍ قَالَ: كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ جُلُوسًا، فَجَاءَ آذِنُهُ فَقَالَ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، فَدَخَلْنَا الْمَسْجِدَ، فَرَأَى النَّاسَ رُكُوعًا فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، فَكَبَّرَ وَرَكَعَ، وَمَشَيْنَا وَفَعَلْنَا مِثْلَ مَا فَعَلَ، فَمَرَّ رَجُلٌ مُسْرِعٌ فَقَالَ: عَلَيْكُمُ السَّلَامُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَ: صَدَقَ اللَّهُ، وَبَلَّغَ رَسُولُهُ، فَلَمَّا صَلَّيْنَا رَجَعَ، فَوَلَجَ عَلَى أَهْلِهِ، وَجَلَسْنَا فِي مَكَانِنَا نَنْتَظِرُهُ حَتَّى يَخْرُجَ، فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ: أَيُّكُمْ يَسْأَلُهُ؟ قَالَ طَارِقٌ: أَنَا أَسْأَلُهُ، فَسَأَلَهُ، فَقَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: \" بَيْنَ يَدَيِ السَّاعَةِ: تَسْلِيمُ الْخَاصَّةِ، وَفُشُوُّ التِّجَارَةِ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ، وَقَطْعُ الْأَرْحَامِ، وَفُشُوُّ الْقَلَمِ، وَظُهُورُ الشَّهَادَةِ بِالزُّورِ، وَكِتْمَانُ شَهَادَةِ الْحَقِّ \"
আবূ নুয়াইম আমাদেরকে বশির বিন সালমানের বরাত দিয়ে, সাইয়্যার আবি আল-হাকামের কর্তৃত্বে, তারিকের সূত্রে বলেছেন: আমরা আবদুল্লাহর সাথে বসেছিলাম, তিনি তার কানে এলেন। তিনি বললেনঃ নামায শুরু হয়ে গিয়েছিল, অতঃপর তিনি উঠে দাঁড়ালেন এবং আমরা তাঁর সাথে দাঁড়ালাম, অতঃপর আমরা মসজিদে প্রবেশ করলাম, এবং তিনি মসজিদের সামনে লোকজনকে রুকু করতে দেখলেন, তখন তিনি তাকবীর বললেন এবং রুকু করলেন এবং আমরা হাঁটলাম। আমরাও তার মতই করলাম, অতঃপর এক ব্যক্তি দ্রুত অতিক্রম করে বললঃ আবু আব্দুল রহমান, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি বললেনঃ আল্লাহ সত্য বলেছেন এবং তাঁর রাসূল বার্তা পৌঁছে দিয়েছেন। অতঃপর যখন আমরা প্রার্থনা করলাম তিনি ফিরে এলেন এবং তার পরিবারের কাছে এলেন, এবং আমরা আমাদের জায়গায় বসে তার বাইরে আসার অপেক্ষায় রইলাম, তখন আমাদের মধ্যে কেউ কেউ একে অপরকে বলল: তোমাদের মধ্যে কে তাকে জিজ্ঞাসা করবে? তিনি বলেছিলেন "সত্যের সাক্ষ্য"