আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৩৯১
হাদিস #৩৬৩৯১
كان الله كفيلاً لمن خرج إلى المسجد. وكان الله على من يمضي في سبيل الله كفيلاً. -(أبو داود، الحاكم، ابن حبان)
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তিন ব্যক্তির প্রত্যেকে সম্পূর্ণরূপে আল্লাহর যিম্মায় থাকে। সে বেঁচে থাকলে আল্লাহই তার জন্য যথেষ্ট এবং মারা গেলে বেহেশতে প্রবেশ করবে। যে ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে তার জন্য মহামহিম আল্লাহ যামিন হন। যে ব্যক্তি মসজিদে যাওয়ার উদ্দেশে রওয়ানা হলো তার জন্যও আল্লাহ যামিন হন। যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদে) রওয়ানা হলো তার জন্যও আল্লাহ যামিন হন। -(আবু দাউদ, হাকিম, ইবনে হিব্বান)
বর্ণনাকারী
আবু উমামা (রাঃ)
উৎস
আদাবুল মুফরাদ # ১১০৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৬
বিষয়:
#Mother