আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৪০০

হাদিস #৩৬৪০০
ذهب النبي (صلى الله عليه وسلم) إلى المريض سعد بن عبادة (رضي الله عنه) راكبًا على حمار، وقد فدك ثوب منشور على رحلته، وأسامة بن زيد (رضي الله عنه) جالس خلفه. واقترب من جمع من الناس، وكان عبد الله بن أبي بن سلول حاضرا أيضا، وكان ذلك قبل إسلام عدو الله هذا. وكان المسلمون والمشركون والمشركون حاضرين في الاجتماع. لقد استقبلهم. (البخاري، مسلم، الترمذي)
নবী (সাঃ) জিনপোষের উপর ফাদাকের তৈরী চাদর বিছানো গাধার পিঠে সওয়ার হয়ে এবং উসামা ইবনে যায়েদ (রাঃ)-কে তার পেছনে বসিয়ে অসুস্থ সাদ ইবনে উবাদা (রাঃ)-কে দেখতে গেলেন। তিনি এক জনসমাবেশের নিকট গিয়ে পৌছলেন, যেখানে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও উপস্থিত ছিল। এটা আল্লাহর এই দুশমনের ইসলাম গ্রহণের আগেকার ঘটনা। উক্ত জনসভায় মুসলমান, মুশরিক ও মূর্তিপূজক সকলেই উপস্থিত ছিল। তিনি তাদের সালাম দেন। (বুখারী, মুসলিম, তিরমিযী)
বর্ণনাকারী
উসামা ইবনে যায়েদ
উৎস
আদাবুল মুফরাদ # ১১১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৬
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস