আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৪২১

হাদিস #৩৬৪২১
ذهب والدي إلى معاوية ممثلا. كنت صغيرا حينها. فلما دخل عليه قال مرحبا مرحبا. كان هناك شخص يجلس على الأريكة بالقرب منه. فقال يا أمير المؤمنين! مرحبا بكم في هذا الشخص الذي تسمونه مرحبا قال؟ قال: هو سيد أهل المشرق. هذا هشام بن الأسود (رضي الله عنه). فقلت من هذا؟ فقال الناس: هذا عبد الله بن عمرو بن العاص (رضي الله عنه). فقلت له: يا أبا فلان! الدجال سيظهر من أين؟ قال: أنت من تلك الناحية، فلم أجد أهل بلد قط أكثر فضولاً للبعيد، وأغفلاً للقريب من أهل تلك البلدة. ثم قال: يخرج من العراق كثير الزرع والنخل. (الطبراني)
আমার পিতা প্রতিনিধি হিসাবে মুআবিয়া (রাঃ)-র নিকট গেলেন। আমি তখন তরুণ। তিনি তার নিকট প্রবেশ করলে তিনি বলেন, মারহাবা মারহাবা। তার নিকটেই এক ব্যক্তি সোফায় বসা ছিল। তিনি বলেন, হে আমীরুল মুমিনীন! এই ব্যক্তি কে যাকে আপনি মারহাবা বলে স্বাগত জানালেন? তিনি বলেন, ইনি প্রাচ্যবাসীর নেতা। ইনি হায়ছাম ইবনুল আসওয়াদ (রাঃ)। আমি বললাম, ইনি কে? লোকজন বললো, ইনি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাঃ)। আমি তাকে বললাম, হে অমুকের পিতা! দাজ্জাল কোথা থেকে আত্মপ্রকাশ করবে? তিনি বলেন, তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার লোকদের চেয়ে দূরবর্তী বিষয় সম্পর্কে অধিক জিজ্ঞাসাকারী এবং নিকটবর্তী বিষয় অধিক ত্যাগকারী আমি আর কোন এলাকার লোককে পাইনি। অতঃপর তিনি বলেন, গাছপালা ও খেজুর বৃক্ষ সমৃদ্ধ ইরাক থেকে সে আত্মপ্রকাশ করবে। (তাবারানী)
বর্ণনাকারী
উরয়ান ইবনুল হায়ছাম (র)
উৎস
আদাবুল মুফরাদ # ১১৭১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৮
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস