আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৩৯৭
হাদিস #৩৬৩৯৭
وصلنا إلى أنس بن مالك. كان يجلس وحيدا في شرفة منزله. سلم عليه شريكي وقال هل يمكنني الدخول؟ فقال أنس (رضي الله عنه): ادخل. إنه مكان لا يحتاج فيه أحد إلى طلب الإذن بالدخول. عندما تم تقديم الطعام، تناولناه. أحضر الموزع قدرًا كبيرًا من حلوى النبي (شراب التمر). شربه وجعلنا نشرب أيضًا.
আমরা আনাস ইবনে মালেক (রাঃ)-র নিকট আসলাম। তিনি নিঃসঙ্গভাবে তার দহলিজে বসা ছিলেন। আমার সঙ্গী তাকে সালাম দিয়ে বলেন, আমি কি প্রবেশ করতে পারি? আনাস (রাঃ) বলেন, প্রবেশ করো। এটা এমন জায়গা যেখানে কারো প্রবেশানুমতি চাওয়ার প্রয়োজন নাই। আমাদের জন্য খাদ্য পরিবেশন করা হলে আমরা তা আহার করলাম। পরিবেশক মিষ্টি নবীযের (খেজুরের শরবত) বিরাট পাত্র নিয়ে এলো। তিনি তা পান করলেন এবং আমাদেরও পান করালেন ।
বর্ণনাকারী
আইয়ান আল-খাওয়ারিযমী
উৎস
আদাবুল মুফরাদ # ১১০৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৬
বিষয়:
#Mother