আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৩৯৮
হাদিস #৩৬৩৯৮
مر يهودي على النبي صلى الله عليه وسلم فقال: السلام عليك. فلما رد أصحابه السلام قال: قال: مت. وعندما تم القبض على اليهودي اعترف. قال: أنت كما قال، فأجب بذلك. - (مسلم، أبو داود، النسائي، أبو آوى النسائي)
এক ইহুদী নবী (সাঃ)-এর নিকট দিয়ে যাওয়ার সময় বলে, আসসামু আলাইকুম (তোদের মরণ হোক)। তাঁর সাহাবীগণ সালামের উত্তর দিলে তিনি বলেনঃ সে তো বলেছে, তোদের মরণ হোক। ইহুদীকে গ্রেপ্তার করা হলে সে স্বীকারোক্তি করে। তিনি বলেনঃ সে যেভাবে বলেছে তোমরা তদনুরূপ উত্তর দাও। -(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, আবু আওয়া নাসাঈ)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
আদাবুল মুফরাদ # ১১১৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৬
বিষয়:
#Death