আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৪১৩
হাদিস #৩৬৪১৩
يفعل). سألوا يا رسول الله! ما هي مطالب اللقاء؟ قال: إرشاد ابن السبيل إلى مقصده، ورد السلام، وكف البصر، والأمر بالمعروف، والنهي عن المنكر. (أبو داود، ابن حبان)
নবী (সাঃ) বহিরাঙ্গিনায় (বা রাস্তায়) সভা অনুষ্ঠান বা বৈঠকাদি করতে নিষেধ করেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! ঘরে বসে থাকা তো আমাদের জন্য কষ্টকর। তিনি বলেনঃ যদি তোমরা বহিরাঙ্গনে (বা রাস্তায়) বসো তবে বৈঠকের দাবি পূরণ করো (বা কর্তব্য পালন করো)। তারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! বৈঠকের দাবি কি? তিনি বলেনঃ পথভোলা লোককে তার গন্তব্য পথ বলে দেয়া, (পথচারীদের) সালামের জবাব দেয়া, চোখের দৃষ্টি সংযত রাখা, সৎকাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে বাধা দেয়া। (আবু দাউদ, ইবনে হিব্বান)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আদাবুল মুফরাদ # ১১৬০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৮
বিষয়:
#Mother