আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৪১৭
হাদিস #৩৬৪১৭
قال النبي صلى الله عليه وسلم: من صور صورة أضطر إلى أن ينفخ فيها الحياة ويعذب، ولن يستطيع أن ينفخ فيها أبدا. بين حبتين من القمح رجل يحلم حلماً كاذباً، سيضطر إلى الطاعة ويعاقب، مع أنه قد لا يطيع أبداً. ومن استمع بأذنه إلى طائفة وهم يكرهون ما يسمع، صب بين أذنيه الرصاص السائل الساخن. (البخاري، مسلم، النسائي، الدارمي، أحمد، ابن حبان).
নবী (সাঃ) বলেনঃ যে ব্যক্তি (বিচরণশীল প্রাণীর) প্রতিকৃতি নির্মাণ করে তাকে তাতে প্রাণ সঞ্চার করার জন্য বাধ্য করা হবে এবং শাস্তি দেয়া হবে, যদিও সে কখনো তাতে প্রাণ সঞ্চার করতে পারবে না। যে ব্যক্তি মনগড়া স্বপ্ন বলবে তাকে দুটি গমের দানার মধ্যে গিঠ দিতে বাধ্য করা হবে এবং শাস্তি দেয়া হবে, যদিও সে কখনো তাতে গিঠ দিতে পারবে না। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান লাগিয়ে শোনে, অথচ তারা তার শ্রবণ অপছন্দ করে, তার দুই কানের মধ্যে উত্তপ্ত তরল সীসা ঢেলে দেয়া হবে। (বুখারী, মুসলিম, নাসাঈ, দারিমী, আহমাদ, ইবনে হিব্বান)
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
আদাবুল মুফরাদ # ১১৭০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৮