আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৩৫৪

হাদিস #৩৬৩৫৪
لقد جئنا إلى الرويفة (RA). وكان حينئذ أمير أنتابولس. فجاء رجل وسلم عليه وقال السلام على الامير. وفي رواية لعبدة (رضي الله عنه) قال: السلام عليك أيها الأمير. فقال له رويفة (رضي الله عنه): لو كنت أنا لإلقاء السلام لأردت عليك السلام. سلمت على حاكم مصر مسلمة بن مخلد. اذهب إليه فيجيبك على سلامتك. فقال الربيع زياد: إذا ذهبنا إليه هناك وهو حاضر في المجلس
আমরা রুয়াইফে (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। তিনি তখন আনতাবুলসের আমীর (শাসক)। এক ব্যক্তি এসে তাকে সালাম দিয়ে বললো, আসসালামু আলাল আমীর। আবদা (র)-এর বর্ণনায় আছে, সে বললো, আসসালামু আলাইকা আয়্যুহাল আমীর। রুয়াইফে (রাঃ) তাকে বলেন, তুমি যদি আমাকেই সালাম দিতে তবে অবশ্যই আমি তোমার সালামের জবাব দিতাম। তুমি তো মিসরের শাসক মাসলামা ইবনে মুখাল্লিদকে সালাম দিয়েছো। তুমি তার নিকট যাও, তিনিই তোমার সালামের জবাব দিবেন। রাবী যিয়াদ (র) বলেন, আমরা তার ওখানে গেলে এবং তিনি মজলিসে উপস্থিত থাকলে আসসালামুআলাইকুম বলতাম।
বর্ণনাকারী
হিময়ারের এক শাখার সদস্য যিয়াদ ইবনে উবায়েদ আর-রুয়াইনী (র)
উৎস
আদাবুল মুফরাদ # ১০৩৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৫
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস