তারগীব ওয়া তাহরীব — হাদিস #৪০৭১৭

হাদিস #৪০৭১৭
وكان يمر ذات يوم بسوق المدينة المنورة. ثم وقف في السوق فقال: يا أهل السوق! ما الذي منعك؟ قالوا وما هو يا أبا هريرة؟ قال: هناك توزيع ميرة رسول الله صلى الله عليه وسلم. هل أنت هنا؟ لماذا لا تذهب إلى هناك وتشارك؟ قالوا: وأين هو؟ قال : في المسجد . ولما سمعوا ذلك اندفعوا إلى هناك. وبقي أبو هريرة قائما حتى رجعوا أخيرا. ثم قال لهم: ماذا فعلتم؟ قالوا: ع أبو هريرة! ذهبنا ودخلنا المسجد. ولكن لم أرى أي شيء يتم توزيعه؟ فقال لهم أبو هريرة: ما رأيتم أحداً في المسجد؟ قالوا: نعم، رأينا قوما يصلون، وبعضهم يقرأون القرآن، وبعضهم يصلي، وبعضهم يقرأ القرآن ويتناقشون مع بعضهم البعض حول الحلال والحرام. فقال لهم أبو هريرة: ويحك، هذا ميراث محمد صلى الله عليه وسلم. \n(رواية الحديث في الطبراني سند تمام [كتاب الوسطى]). فعل.)
তিনি একদা মদীনার বাজার অতিক্রম করছিলেন। তখন বাজারে দাঁড়িয়ে বললেনঃ হে বাজারের লোক সকল! কিসে তোমাদেরকে অপারগ করল? তারা বলল, উহা কি হে আবু হুরায়রা? তিনি বললেনঃ ওখানে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মীরাছ বন্টন হচ্ছে আর তোমরা এখানে? তোমরা সেখানে গিয়ে কিছু অংশ নাও না কেন? তারা বললঃ উহা কোথায়? তিনি বললেনঃ মসজিদে। একথা শুনে তারা সেখানে ছুটে গেল। আর আবু হুরায়রা দাঁড়িয়ে থাকলেন, শেষ পর্যন্ত তারা ফিরে এল। তারপর তিনি তাদেরকে বললেনঃ তোমরা কি করলে? তারা বললঃ হে আবু হুরায়রা! আমরা গিয়ে মসজিদে প্রবেশ করলাম। কিন্তু কোন কিছু বন্টন হচ্ছে তা তো দেখলাম না? আবু হুরায়রা তাদেরকে বললেনঃ তোমরা মসজিদে কাউকে দেখতে পাওনি? তারা বললঃ হ্যাঁ, আমরা দেখেছি কিছু লোক নামায আদায় করছে, কিছু লোক কুরআন পাঠ করছে, কিছু লোক হালাল-হারামের বিষয়ে পরস্পরে আলোচনা করছে। তখন আবু হুরায়রা তাদেরকে বললেনঃ আফসোস তোমাদের জন্যে ওটাই তো মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মীরাছ (উত্তরাধিকার)। \n(ত্বাবরানী উত্তম সনদে [আওসাত্ব গ্রন্থে] হাদীছটি বর্ণনা করেছেন।)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
তারগীব ওয়া তাহরীব # ১৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother #Quran

সম্পর্কিত হাদিস