আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৭০

হাদিস #৩৬৭৭০
قال: أموال بني النذير أعطاها الله لرسوله صلى الله عليه وسلم فيا. ولم يسوق فيها المسلمون خيلاً ولا راكبين. ولهذا السبب فهو لرسول الله صلى الله عليه وسلم.
তিনি বলেন, বনূ নযীরের সম্পদ আল্লাহ তা‘আলা তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘ফায়’ হিসেবে দান করেছিলেন। এতে মুসলিমগণ অশ্ব বা সাওয়ারী চালনা করেনি। এ কারণে তা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য নির্দিষ্ট ছিল। এ সম্পদ থেকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর পরিবারকে এক বছরের খরচ দিয়ে দিতেন এবং বাকী আল্লাহ্‌র রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য হাতিয়ার ও ঘোড়া ইত্যাদিতে ব্যয় করতেন। (বুখারী পর্ব ৩৪ অধ্যায় ৮০ হাদীস নং ২৯০৪; মুসলিম ৩২/১৫ হাঃ ১৭৫৭)
বর্ণনাকারী
উমার ইবনুল খাত্তাব (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১১৪৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩২
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস