আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৭৬

হাদিস #৩৬৭৭৬
قال: أخبرنا النبي صلى الله عليه وسلم في طريق رجوعنا من الأحزاب: أن لا يصلي أحد العصر قبل أن يصل إلى بني قريظة. فلما جاء وقت العصر قال بعضهم: لسنا هناك، ولن أصلي عندما أصل. وقال بعضهم: سوف نصلي الصلاة، لم يقصد منعنا (بل قصد الإسراع في الذهاب).
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আহযাব যুদ্ধ হতে ফিরার পথে আমাদেরকে বললেন, বনূ কুরাইযা এলাকায় পৌঁছার পূর্বে কেউ যেন ‘আসর সলাত আদায় না করে। কিন্তু অনেকের রাস্তাতেই আসরের সময় হয়ে গেল, তখন তাদের কেউ কেউ বললেন, আমরা সেখানে না পৌঁছে সলাত আদায় করব না। আবার কেউ কেউ বললেন, আমরা সলাত আদায় করে নেব, আমাদের নিষেধ করার এ উদ্দেশ্য ছিল না (বরং উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এ কথা উল্লেখ করা হলে, তিনি তাঁদের কারোর সম্পর্কে বিরূপ মন্তব্য করেননি। (বুখারী পর্ব ১২ অধ্যায় ৫ হাদীস নং ৯৪৬; মুসলিম ৩২/২৩, হাঃ ১৭৭০)
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১১৫৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩২
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস