আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮০৭
হাদিস #৩৬৮০৭
قال: كنت إلى جانب زيد بن أرقم. ثم سئل كم غزوة النبي صلى الله عليه وسلم؟ قال: تسعة عشر. وسئل مرة أخرى كم حرب كانت معه؟ قال: في السابعة عشرة. قلت: هؤلاء
তিনি বলেন, আমি যায়দ ইব্নু আরকামের পাশে ছিলাম। তখন তাকে জিজ্ঞেস করা হল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, ঊনিশটি। আবার জিজ্ঞেস করা হল কয়টি যুদ্ধে তাঁর সঙ্গে ছিলেন? তিনি বললেন, সতেরটিতে। বললাম, এসব যুদ্ধের কোন্টি সর্বপ্রথম সংঘটিত হয়েছিল? তিনি বললেন, ‘উশায়র বা ‘উশাইরাহ। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ১ হাদীস নং ৩৯৪৯; মুসলিম ৩২/৩৫, হাঃ ১২৫৪)
বর্ণনাকারী
Abu Ishaq
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১১৯০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩২