আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৪২
হাদিস #৩৬৮৪২
فقال رسول الله صلى الله عليه وسلم: اثنان ليرضى الله عنهما. فيقتلان بعضهما، وكلاهما من سكان الجنة. ومن أهل الجنة لأنه استشهد في سبيل الله. بعد ذلك
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দু’ব্যক্তির প্রতি আল্লাহ্ সন্তুষ্ট থাকবেন। তারা একে অপরকে হত্যা করে উভয়েই জান্নাতবাসী হবে। একজন তো এ কারণে জান্নাতবাসী হবে যে, সে আল্লাহ্র রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। অতঃপর আল্লাহ্ তাআলা হত্যাকারীর তাওবা কবুল করেছেন। ফলে সেও আল্লাহ্র রাস্তায় শহীদ বলে গণ্য হয়েছে। (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ২৮ হাদীস নং ২৮২৬; মুসলিম ৩৩/৩৫ হাঃ ১৮৯০)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২৩৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩
বিষয়:
#Paradise