আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৫৩
হাদিস #৩৬৮৫৩
رأى عمر بن الخطاب (رضي الله عنه) ثوبين من حرير (للبيع) عند باب النبي في المسجد فقال للنبي (صلى الله عليه وسلم): يا رسول الله (صلى الله عليه وسلم)! لو اشتريته يوم الجمعة وكنت تلبسه حين يأتيك الوفد. فقال رسول الله صلى الله عليه وسلم: «يلبسه من ليس له في الآخرة سهم». ثم قال رسول الله صلى الله عليه وسلم ما قال فيه. فقال رسول الله صلى الله عليه وسلم: إني لم أعطكها لباسك. فأعطاها عمر بن الخطاب رضي الله عنه إلى أحد إخوانه بمكة، وكان يومئذ مشركاً. (البخاري
উমার ইব্নু খাত্তাব (রাঃ) মাসজিদে নববীর দরজার নিকটে এক জোড়া রেশমী পোষাক (বিক্রি হতে) দেখে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! যদি এটি আপনি খরিদ করতেন আর জুমু‘আহ’র দিন এবং যখন আপনার নিকট প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এটা তো সে ব্যক্তিই পরিধান করে, আখিরাতে যার (মঙ্গলের) কোন অংশ নেই।\nঅতঃপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এ ধরনের কয়েক জোড়া পোষাক আসে, তখন তার এক জোড়া তিনি ‘উমার (রাঃ)-কে প্রদান করেন। ‘উমার (রাঃ) আরয করলেন, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আপনি আমাকে এটি পরিধান করতে দিলেন অথচ আপনি উতারিদের (রেশম) পোষাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি তোমাকে এটি নিজের পরিধানের জন্য প্রদান করিনি। ‘উমার ইব্নু খাত্তাব (রাঃ) তখন এটি মাক্কায় তাঁর এক ভাইকে দিয়ে দেন, যে তখন মুশরিক ছিল। (বুখারী পর্ব ১১ অধ্যায় ৭ হাদীস নং ৮৮৬; মুসলিম ৩৭/১, হাঃ ২০৬৮)
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৩৪১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৭