আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৩৭

হাদিস #৩৬৯৩৭
قال: إن النبي صلى الله عليه وسلم عمل شيئاً بنفسه ورخص فيه لغيره. ومع ذلك، امتنع بعض الناس عن ذلك. فلما بلغ هذا الخبر النبي صلى الله عليه وسلم قال: "الله".
তিনি বলেন, একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজে কোন কাজ করলেন এবং অন্যদের তা করার অনুমতি দিলেন। তথাপি একদল লোক তা থেকে বিরত রইল। এ খবর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌঁছলে তিনি ভাষণ দিলেন এবং আল্লাহ্‌র প্রশংসার পর বললেনঃ কিছু লোকের কী হয়েছে, তারা এমন কাজ থেকে বিরত থাকতে চায়, যা আমি নিজে করছি। আল্লাহ্‌র কসম! আমি আল্লাহ্‌র সম্পর্কে তাদের চেয়ে অধিক জ্ঞাত এবং আমি তাঁকে তাদের চেয়ে অনেক অধিক ভয় করি। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৭২ হাদীস নং ৬১০১; মুসলিম ৪৩/৩৫, হাঃ ২৩৫৬)
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস