আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮১৩

হাদিস #৩৬৮১৩
وقد زار عبيد الله بن زياد مكيل بن يسار وهو على فراش الموت. فقال له مكيل: أنا أحدثك حديثا سمعته من النبي صلى الله عليه وسلم. أنا النبي (صلى الله عليه وسلم). سمعت (عليه السلام) أن العبد إذا تولى الله قوماً، فلم يرهم بإحسان، لم يشم رائحة الجنة. (البخاري جزء 93 باب 8 حديث رقم 7150 ؛ مسلم 33/5، هـ). 142)
‘উবাইদুল্লাহ্ ইব্‌নু যিয়াদ (রহ.) মাকিল ইব্‌নু ইয়াসারের মৃত্যুশয্যায় তাকে দেখতে গেলেন। তখন মাকিল (রাঃ) তাকে বললেন, আমি তোমাকে এমন একটি হাদীস বর্ণনা করছি যা আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি যে, কোন বান্দাকে যদি আল্লাহ্ তা‘আলা জনগণের নেতৃত্ব প্রদান করেন, আর সে কল্যাণকামিতার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে সে বেহেশ্তের ঘ্রাণও পাবে না। (বুখারী পর্ব ৯৩ অধ্যায় ৮ হাদীস নং ৭১৫০; মুসলিম ৩৩/৫, হাঃ ১৪২)
বর্ণনাকারী
হাসান বসরী
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২০১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Paradise #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস