আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৩৫
হাদিস #৩৬৮৩৫
قال النبي صلى الله عليه وسلم: لا أحد بعد دخول الجنة يرغب في أن يرجع إلى الدنيا إلا الشهيد، وكل الدنيا معه. ويتمنى أن يعود إلى الدنيا ليستشهد عشر مرات. لأنه
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তার নিকট থাকবে। সে দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে যেন দশবার শহীদ হয়। কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে। (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ২১ হাদীস নং ২৮১৭; মুসলিম ৩৩/২৯ হাঃ ১৮৭৭)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২৩৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩