আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৩৬
হাদিস #৩৬৮৩৬
جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: أخبرني عن عمل يعدل الجهاد. قال: لا أفهم. (ثم قال) هل تستطيع أن تفعل هذا وأنت في المسجد من حين يخرج المجاهد؟ ادخل فصل قائما ولا تكسل، وصام ولا تفطر. فقال الرجل ومن يستطيع ذلك؟ (البخاري جزء 56 باب 1 حديث رقم 2785 ؛ مسلم 33/29 هـ 1878)
এক ব্যক্তি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, আমাকে এমন কাজের কথা বলে দিন, যা জিহাদের সমতুল্য হয়। তিনি বলেন, আমি তা পাচ্ছি না। (অতঃপর বললেন) তুমি কি এতে সক্ষম হবে যে, মুজাহিদ যখন বেরিয়ে যায়, তখন থেকে তুমি মাসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ‘ইবাদাত করবে এবং আলস্য করবে না, আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙ্গবে না। লোকটি বলল, এটা কে পারবে? (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ১ হাদীস নং ২৭৮৫; মুসলিম ৩৩/২৯ হাঃ ১৮৭৮)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২৩৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩