আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৪৪

হাদিস #৩৬৮৪৪
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله صلى الله عليه وسلم، ليس حرب في سبيل الله، إن منا يقاتل غضبا، ومنا يقاتل انتقاما. 1904)
এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আল্লাহ্‌র পথে যুদ্ধ কোন্‌টি, কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেয়ার জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তাঁর মাথা তোলার কারণ ছিল যে, সে ছিল দাঁড়ানো। অতঃপর তিনি বললেনঃ ‘আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহ্‌র পথে হয়।’ (বুখারী পর্ব ৩ অধ্যায় ৪৫ হাদীস নং ১২৩; মুসলিম ৩৩/৪২, হাঃ ১৯০৪)
বর্ণনাকারী
আবু মূসা আশআরী (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২৪৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস