আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৬১
হাদিস #৩৬৭৬১
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يستدين منه فغلظ في كلامه. وحاول الصحابة تأديبه. فقال رسول الله صلى الله عليه وسلم: دعه. لأن للدائنين الحق في التحدث بقسوة. فقال: أعطه جملاً مثل عمره. قالوا يا رسول الله! انها غير موجودة. هناك إبل أفضل من هذه. فقال أعطني إياها. إن خيركم ذلك الدين أفضل على السداد. (البخاري جزء 40: /6، ه: 2306، ومسلم 22/22، ه: 1601)
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে পাওনার জন্য তাগাদা দিতে এসে রূঢ় ভাষায় কথা বলতে লাগল। এতে সাহাবীগণ তাকে শায়েস্তা করতে উদ্যত হলেন। তখন আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাকে ছেড়ে দাও। কেননা, পাওনাদারদের কড়া কথা বলার অধিকার রয়েছে। তারপর তিনি বললেন, তার উটের সমবয়সী একটি উট তাকে দিয়ে দাও। তাঁরা বললেন, হে আল্লাহ্র রাসূল! এটা নেই। এর চেয়ে উত্তম উট রয়েছে। তিনি বললেন, তাই দিয়ে দাও। তোমাদের মধ্যে সেই সর্বোৎকৃষ্ট, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম। (বুখারী পর্ব ৪০: /৬, হা: ২৩০৬; মুসলিম ২২/২২, হাঃ ১৬০১)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১০৩৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ২২
বিষয়:
#Mother