আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৯৮
হাদিস #৩৬৮৯৮
قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى، ولا تأخير سفر، ولا تأخير بومة. فقال أعرابي: يا رسول الله (صلى الله عليه وسلم)! إذن هذا هو جملي
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রোগের কোন সংক্রমণ নেই, সফরের কোন কুলক্ষণ নেই, পেঁচার মধ্যেও কোন কুলক্ষণ নেই। তখন এক বেদুঈন বললঃ হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! তাহলে আমার উটের এ অবস্থা হয় কেন? সেগুলো যখন চারণ ভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল। এমন অবস্থায় চর্মরোগা উট এসে সেগুলোর মধ্যে ঢুকে পড়ে এবং এগুলোকেও চর্ম রোগাক্রান্ত করে ফেলে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তাহলে প্রথমটিকে চর্ম রোগাক্রান্ত কে করেছে? (বুখারী পর্ব ৭৬ অধ্যায় ২৫ হাদীস নং ৫৭১৭; মুসলিম ৩৯/৩৩, হাঃ ২২২০)
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৩৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৯
বিষয়:
#Mother