আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯০৩
হাদিস #৩৬৯০৩
كنا مع رسول الله صلى الله عليه وسلم في غار. وفي ذلك الوقت نزلت عليه سورة والمرسلة. كنا نستقبله من فمه. أثناء قراءة هذه السورة رسول الله صلى الله عليه وسلم. (سلام) كان فمه مبللاً، وفجأة خرج ثعبان. فقال رسول الله صلى الله عليه وسلم: "اقتلوه". فقال عبد الله: فركضنا إليها، فسبقتنا الحية. يقول الراوي، فقال رسول الله صلى الله عليه وسلم: «قد سلمت من أذاك كما سلمت من أذاها». (البخاري الجزء 65 سورة (77) والمرسلات باب 1 حديث رقم 4931؛ مسلم 39/37، ح 2234)
এক গুহার মধ্যে আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে ছিলাম। এমন সময় তাঁর প্রতি অবতীর্ণ হলো সূরাহ ওয়াল মুরসলঅহ। আমরা তাঁর মুখ থেকে সেটা গ্রহণ করছিলাম। এ সূরাহর তিলাওয়াতে তখনও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুখ সিক্ত ছিল, হঠাৎ একটি সাপ বেরিয়ে এল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তোমরা ওটাকে মেরে ফেল।” ‘আব্দুল্লাহ (রাঃ) বলেন, আমরা সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু সাপটি আমাদের আগে চলে গেল। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ওটা তোমাদের অনিষ্ট হতে বেঁচে গেল যেমনি তোমরা এর অনিষ্ট হতে বেঁচে গেলে। (বুখারী পর্ব ৬৫ সূরা (৭৭) ওয়াল-মুরসালাত অধ্যায় ১ হাদীস নং ৪৯৩১; মুসলিম ৩৯/৩৭, হাঃ ২২৩৪)
বর্ণনাকারী
ইবনু মাসউদ (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৪৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৯