আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯২০
হাদিস #৩৬৯২০
فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة أخذ أبو طلحة رضي الله عنه بيدي، فأخذني إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله صلى الله عليه وسلم! أنس فتى حذر. نرجو أن يرضيك. قال أنس رضي الله عنه: خدمته حاضرا وفي سفر. بالله! لم يخبرني أبدًا عن العمل الذي قمت به، لماذا فعلته بهذه الطريقة؟ وهذا من أجل العمل الذي لم أقم به
যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনায় আগমন করলেন, তখন আবূ ত্বলহা (রাঃ) আমার হাতে ধরে আমাকে নিয়ে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আনাস একজন হুঁশিয়ার ছেলে। সে যেন আপনার খেদমত করে। আনাস (রাঃ) বলেন, আমি মুকীম এবং সফরকালে তাঁর খেদমত করেছি। আল্লাহ্র কসম! যে কাজ আমি করে নিয়েছি এর জন্য তিনি আমাকে কোন দিন এ কথা বলেননি, এটা এরূপ কেন করেছ? আর যে কাজ আমি করিনি এর জন্যও এ কথা বলেননি, এটা এরূপ কেন করনি? (বুখারী পর্ব ৮৭ অধ্যায় ২৭ হাদীস নং ৬৯১১; মুসলিম ৪৩/১৩ হাঃ ২৩০৯)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৪৯৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩
বিষয়:
#Mother