আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯২৯
হাদিস #৩৬৯২৯
وكان يخزنه في قارورة ثم يمزجه في طيب يسمى "السك". \n\nوروى الربيع أنه لما حضرت وفاة أنس بن مالك أوصاني: أن يمزج من تلك السكة طيبه. فإذا هو ممزوج في طيبه. (البخاري جزء 79 باب 41 حديث رقم 6281)
তিনি বলেন, উম্মু সুলায়ম (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং তিনি সেখানেই ঐ চামড়ার বিছানার উপর কায়লুলা করতেন। এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি তাঁর শরীরের কিছুটা ঘাম ও চুল সংগ্রহ করতেন এবং তা একটা শিশির মধ্যে জমাতেন এবং পরে ‘সুক্ক’ নামীয় সুগন্ধির মধ্যে মিশাতেন। \n\nরাবী বর্ণনা করেন যে, আনাস ইবনু মালিক-এর ওফাতের সময় ঘনিয়ে আসলে, তিনি আমাকে অসিয়ত করলেনঃ যেন ঐ সুক্ক থেকে কিছুটা তাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়। সুতরাং তা তাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়েছিল। (বুখারী পর্ব ৭৯ অধ্যায় ৪১ হাদীস নং ৬২৮১)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫০৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩