আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৭২

হাদিস #৩৬৮৭২
قال: كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره. قال (ربيع) عبد الله، أظنه (أبو بشير الأنصاري) قال إن الناس كانوا في الفراش. ثم بعث رسول الله صلى الله عليه وسلم يأمر ألا يعلق في عنق بعير إكليل ولا عقد، فإن كان كذلك فقطعه. (في الجاهلية كان يُعلق في عنق البعير نوع من الإكليل لكي لا يُرى البعير، وقد أمر رسول الله صلى الله عليه وسلم بهذا الأمر لإزالة هذا الشبه.) (البخاري جزء 56 باب 139 حديث رقم 3005، مسلم 28/37 ه 2115).
তিনি বলেন, কোন এক সফরে তিনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ছিলেন। (রাবী) ‘আবদুল্লাহ্ বলেন, আমার মনে হয়, তিনি (আবূ বাশীর আনসারী) বলেছেন যে, মানুষ শয্যায় ছিল। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে, কোন উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা মালা না ঝুলে, আর ঝুললে তা যেন কেটে ফেলা হয়। (জাহেলী যুগে উটের গলায় এক ধরণের মালা এ উদ্দেশ্যে লটকানো হতো যাতে উট নজর লাগা থেকে রক্ষা পায়। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই ভ্রান্ত ধারণা দূরীকরণের জন্যে এই নির্দেশ প্রদান করেন।) (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ১৩৯ হাদীস নং ৩০০৫; মুসলিম ৩৭/২৮ হাঃ ২১১৫)
বর্ণনাকারী
আবু বশির আল-আনসারি (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৩৭২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৭
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস