আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৯৩৩
হাদিস #৩৬৯৩৩
ذهبت بي عمتي إلى النبي (صلى الله عليه وسلم) فقالت: يا رسول الله (صلى الله عليه وسلم)! ابنة أخي مريضة. فمسح رسول الله صلى الله عليه وسلم رأسي ودعا لي. ثم توضأ. فشربت من ماء وضوئه. ثم وقفت خلفه. ثم رأيت خاتم النبوة بين كتفيه. لقد كان مثل نداء الستار. (البخاري الجزء 4 باب 40 الحديث رقم 190 ؛
আমার খালা আমাকে নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়ে বললেনঃ ‘হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমার ভাগিনা অসুস্থ’। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার মাথায় হাত বুলালেন এবং বরকতের দু‘আ করলেন। অতঃপর উযূ করলেন। আমি তাঁর উযুর (অবশিষ্ট) পানি পান করলাম। তারপর তাঁর পিছনে দাঁড়ালাম। তখন আমি তাঁর উভয় কাঁধের মধ্যস্থলে নুবূওয়াতের মোহর দেখতে পেলাম। তা ছিল পর্দার ঘুণ্টির মত। (বুখারী পর্ব ৪ অধ্যায় ৪০ হাদীস নং ১৯০; মুসলিম ৪৩/৩০, হাঃ ২৩৪৫)
বর্ণনাকারী
Sa'ib Ibn Yazid (RA)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৫১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৩
বিষয়:
#Mother