আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৪৩
হাদিস #৩৬৭৪৩
قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لقي روح رجل كان قبلك ملكا، فيقول: هل عملت عملا صالحا؟» قال الرجل: كنت آمر عبادي أن أعطي شعبة (رضي الله عنه) روى مثل هذا عن عبد الملك (رضي الله عنه). وروى أبو عوانة رضي الله عنه عن عبد الملك رضي الله عنه كنت أنظر إلى الأثرياء وأعفو عن المسكين، وروى نعيم بن أبي هند عن ربعي رضي الله عنه أنني كنت صاحب مال. قبلت وغفرت للمحتاجين. (البخاري ج34:/17، ه: 2077؛ مسلم 22/6، ه: 1560)
তিনি বলেন, আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক ব্যক্তির রূহের সাথে ফেরেশতা সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন, তুমি কি কোন নেক কাজ করেছ? লোকটি উত্তর দিল, আমি আমার কর্মচারীদের আদেশ করতাম যে, তারা যেন সচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় এবং তার উপর পীড়াপীড়ি না করে। রাবী বলেন, তিনি বলেছেন, ফেরেশতারাও তাঁকে ক্ষমা করে দেন।\nআবু মালিক (রহ.) রিব্ঈ ইবনু হিরাশ (রহ.) সূত্রে বর্ণনা করেন, আমি সচ্ছল ব্যক্তির জন্য সহজ করতাম এবং অভাবগ্রস্তকে অবকাশ দিতাম। শু‘বাহ্ (রহ.) আবদুল মালিক (রহ.) হতে অনুরূপ বর্ণনা করেন। আবু আওয়ানাহ (রহ.) আবদুল মালিক (রহ.) সূত্রে বর্ণনা করেন, আমি সচ্ছলকে অবকাশ দিতাম এবং অভাবগ্রস্তকে মাফ করে দিতাম এবং নু‘আইম ইবনু আবু হিন্দ (রহ.) রিব্ঈ (রহ.) সূত্রে বলেন, আমি সচ্ছল ব্যক্তি হতে গ্রহণ করতাম এবং অভাবগ্রস্তকে ক্ষমা করে দিতাম। (বুখারী পর্ব ৩৪: /১৭, হা: ২০৭৭; মুসলিম ২২/৬, হাঃ ১৫৬০)
বর্ণনাকারী
হুযাইফা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১০০৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ২২