আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৭০৩২
হাদিস #৩৭০৩২
سأل رجل النبي صلى الله عليه وسلم: يا رسول الله! متى سيأتي يوم القيامة؟ فسأله: وما اشتريت لهذا؟ قال: ما كنت أستطيع أن أزيد على هذا من الصلاة والصيام والزكاة. ولكن أنا
এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহ্র রাসূল! ক্বিয়ামাত কবে হবে? তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি এর জন্য কী জোগাড় করেছ? সে বললঃ আমি এর জন্য তো অধিক কিছু সলাত, সওম এবং সদাকাহ আদায় করতে পারিনি। কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যাকে ভালবাস তারই সঙ্গী হবে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৯৬ হাদীস নং ৬১৭১; মুসলিম ৪৫ অধ্যায় ৫০, হাঃ ২৬৩৯)
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৬৯৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪৫