Neighbor সম্পর্কে হাদিস

২৩১ টি প্রামাণিক হাদিস পাওয়া গেছে

সুনান ইবনে মাজাহ : ১২১
It Was
Sahih
حَدَّثَنَا ‌أَبُو ‌بَكْرِ ​بْنُ ‌أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْضٌ لَيْسَ فِيهَا لأَحَدٍ قِسْمٌ وَلاَ شِرْكٌ إِلاَّ الْجِوَارُ ‏.‏ قَالَ ‏ "‏ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ ‏"‏ ‏.‏
শারীদ ‌ইবনে ‌সুওয়াইদ ​(রাঃ) ‌থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এক খন্ড জমি যাতে কারো অংশও নেই এবং কোন শরীকও নেই, কিন্তু প্রতিবেশী আছে। তিনি বলেনঃ নৈকট্যের কারণে প্রতিবেশীই তার অধিক হকদার।
It Was সুনান ইবনে মাজাহ #২৪৯৬ Sahih
সুনান ইবনে মাজাহ : ১২২
It Was
Sahih
حَدَّثَنَا ​مُحَمَّدُ ​بْنُ ‌يَحْيَى، ‌حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَتْ قُرَيْشٌ نَحْنُ قَوَاطِنُ الْبَيْتِ لاَ نُجَاوِزُ الْحَرَمَ ‏.‏ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ }‏ ‏.‏
আয়েশা ​(রাঃ) ​থেকে ‌বর্ণিত। ‌তিনি বলেন, কুরাইশগণ বললো, আমরা তো বাইতুল্লাহর অধিবাসী। তাই আমরা হারামের বাইরে যাই না (আরাফাত হারামের সীমার বাইরে হওয়াতে তারা আরাফাতে যেতো না)। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেনঃ ‘‘অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো।’’ (সূরা বাকারাঃ ১৯৯)।
It Was সুনান ইবনে মাজাহ #৩০১৮ Sahih
সুনান ইবনে মাজাহ : ১২৩
It Was
Sahih Isnaad
حَدَّثَنَا ​إِسْحَاقُ ​بْنُ ​مَنْصُورٍ، ‌أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ يُوسُفَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ حَمَلَنِي أَهْلِي عَلَى الْجَفَاءِ بَعْدَمَا عَلِمْتُ مِنَ السُّنَّةِ كَانَ أَهْلُ الْبَيْتِ يُضَحُّونَ بِالشَّاةِ وَالشَّاتَيْنِ وَالآنَ يُبَخِّلُنَا جِيرَانُنَا ‏.‏
আবূ ​সারীহা ​(রাঃ) ​থেকে ‌বর্ণিত। তিনি বলেন, আমি এতো দিন যে সুন্নাতের উপর আমল করে আসছিলাম, আমার পরিবারের লোকেরা আমাকে তার বিপরীত করতে বাধ্য করলো। অবস্থা এই ছিল যে, কোন পরিবারের পক্ষ থেকে একটি বা দু’টি বকরী কোরবানী করা হতো। এখন আমরা তদ্রূপ করলে আমাদের প্রতিবেশীরা আমাদের কৃপণ বলে।
It Was সুনান ইবনে মাজাহ #৩১৪৮ Sahih Isnaad
সুনান ইবনে মাজাহ : ১২৪
It Was
Sahih
حَدَّثَنَا ‌أَبُو ​بَكْرِ ‌بْنُ ‌أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي زَيْدٍ، - قَالَ أَبُو بَكْرٍ وَقَالَ غَيْرُ عَبْدِ الأَعْلَى عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، عَنْ أَبِي زَيْدٍ، - ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى أَبُو مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، عَنْ أَبِي زَيْدٍ الأَنْصَارِيِّ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِدَارٍ مِنْ دُورِ الأَنْصَارِ فَوَجَدَ رِيحَ قُتَارٍ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا الَّذِي ذَبَحَ ‏"‏ ‏.‏ فَخَرَجَ إِلَيْهِ رَجُلٌ مِنَّا فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ لأُطْعِمَ أَهْلِي وَجِيرَانِي ‏.‏ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ ‏.‏ فَقَالَ لاَ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ مَا عِنْدِي إِلاَّ جَذَعٌ أَوْ حَمَلٌ مِنَ الضَّأْنِ ‏.‏ قَالَ ‏"‏ اذْبَحْهَا وَلَنْ تُجْزِئَ جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏"‏ ‏.‏
আবু ‌যায়েদ ​আল-আনসারী ‌থেকে ‌বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর ঘরের নিকট দিয়ে যেতে ভূনা গোশতের ঘ্রাণ পেলেন। তিনি জিজ্ঞেস করেনঃ কোন্ ব্যক্তি কোরবানী করেছে? আমাদের মধ্যকার এক ব্যক্তি বেরিয়ে এসে বলেন, আমি, হে আল্লাহর রাসূল! আমি আমার পরিবার ও প্রতিবেশীদের গোশত খাওয়ানোর জন্য ঈদের নামায পড়ার পূর্বেই কোরবানী করেছি। তিনি তাকে পুনর্বার (নামাযের পর) কোরবানী করার নির্দেশ দেন। সে বললো, না, আল্লাহর শপথ, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই! আমার নিকট ছয় মাস বয়সের একটি ভেড়ার বাচ্চা ছাড়া আর কিছুই নাই। তিনি বলেনঃ সেটিই (নামাযের পর) যবেহ করো। কিন্তু তোমার পরে আর কারো জন্য ছয় মাসের বাচ্চা যথেষ্ট হবে না।
It Was সুনান ইবনে মাজাহ #৩১৫৪ Sahih
সুনান ইবনে মাজাহ : ১২৫
আবু যার আল-গিফারী (রাঃ)
Sahih
حَدَّثَنَا ‌مُحَمَّدُ ​بْنُ ‌بَشَّارٍ، ‌حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا عَمِلْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَاغْتَرِفْ لِجِيرَانِكَ مِنْهَا ‏"‏ ‏.‏
আবূ ‌যার ​(রাঃ) ‌থেকে ‌বর্ণিত। নবী (রাঃ) বলেনঃ তুমি তরকারী রান্না করলে তাতে ঝোল বেশী দিও এবং তোমার প্রতিবেশীদের পর্যন্ত তা পৌঁছিও।
আবু যার আল-গিফারী (রাঃ) সুনান ইবনে মাজাহ #৩৩৬২ Sahih
সুনান ইবনে মাজাহ : ১২৬
আবু মূসা আশআরী (রাঃ)
Sahih
حَدَّثَنَا ​مُحَمَّدُ ‌بْنُ ‌بَشَّارٍ، ​حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا أَسِيدُ بْنُ الْمُتَشَمِّسِ، قَالَ حَدَّثَنَا أَبُو مُوسَى، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ لَهَرْجًا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْهَرْجُ قَالَ ‏"‏ الْقَتْلُ ‏"‏ ‏.‏ فَقَالَ بَعْضُ الْمُسْلِمِينَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَقْتُلُ الآنَ فِي الْعَامِ الْوَاحِدِ مِنَ الْمُشْرِكِينَ كَذَا وَكَذَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لَيْسَ بِقَتْلِ الْمُشْرِكِينَ وَلَكِنْ يَقْتُلُ بَعْضُكُمْ بَعْضًا حَتَّى يَقْتُلَ الرَّجُلُ جَارَهُ وَابْنَ عَمِّهِ وَذَا قَرَابَتِهِ ‏"‏ ‏.‏ فَقَالَ بَعْضُ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ وَمَعَنَا عُقُولُنَا ذَلِكَ الْيَوْمَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ تُنْزَعُ عُقُولُ أَكْثَرِ ذَلِكَ الزَّمَانِ وَيَخْلُفُ لَهُ هَبَاءٌ مِنَ النَّاسِ لاَ عُقُولَ لَهُمْ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ الأَشْعَرِيُّ وَايْمُ اللَّهِ إِنِّي لأَظُنُّهَا مُدْرِكَتِي وَإِيَّاكُمْ وَايْمُ اللَّهِ مَا لِي وَلَكُمْ مِنْهَا مَخْرَجٌ إِنْ أَدْرَكَتْنَا فِيمَا عَهِدَ إِلَيْنَا نَبِيُّنَا ـ صلى الله عليه وسلم ـ إِلاَّ أَنْ نَخْرُجَ كَمَا دَخَلْنَا فِيهَا ‏.‏
আবূ ​মূসা ‌আল-আশআরী ‌(রাঃ) ​থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেনঃ কিয়ামতের নিকটবর্তী সময়ে ‘‘হারজ’’ হবে। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! ‘‘হারজ’’ কী? তিনি বলেনঃ ব্যাপক গণহত্যা। কতক মুসলিম বললেন, হে আল্লাহর রাসূল! আমরা এখন এই এক বছরে এত মুশরিককে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তা মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে; এমনকি কোন ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত হত্যা করবে। কতক লোক বললো, হে আল্লাহর রাসূল! তখন কি আমাদের বিবেক-বুদ্ধি লোপ পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মুর্খ। অতঃপর আবূ মূসা আল-আশআরী (রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমি ধারণা করেছিলাম যে, হয়তো এ যুগ তোমাদেরকে ও আমাকে পেতো, তাহলে তা থেকে আমার ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জোর দিয়ে বলেছিলেন যে, আমরা ঐ অনাচারে যতো সহজে জড়িয়ে পড়বো তা থেকে আমাদের নিষ্ক্রমণ ততোধিক দুষ্কর হবে।
আবু মূসা আশআরী (রাঃ) সুনান ইবনে মাজাহ #৩৯৫৯ Sahih
সুনান ইবনে মাজাহ : ১২৭
আবু সালামাহ (রাঃ)
Hasan Sahih
حَدَّثَنَا ‌أَبُو ‌بَكْرِ ​بْنُ ​أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ يَأْتِي عَلَى آلِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ الشَّهْرُ مَا يُرَى فِي بَيْتٍ مِنْ بُيُوتِهِ الدُّخَانُ ‏.‏ قُلْتُ فَمَا كَانَ طَعَامُهُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ غَيْرَ أَنَّهُ كَانَ لَنَا جِيرَانٌ مِنَ الأَنْصَارِ جِيرَانُ صِدْقٍ وَكَانَتْ لَهُمْ رَبَائِبُ فَكَانُوا يَبْعَثُونَ إِلَيْهِ أَلْبَانَهَا ‏.‏ قَالَ مُحَمَّدٌ وَكَانُوا تِسْعَةَ أَبْيَاتٍ ‏.‏
আয়েশা ‌(রাঃ) ‌থেকে ​বর্ণিত। ​তিনি বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিজনবর্গের কোন কোন মাস এমনভাবে অতিবাহিত হতে যে, তাদের কারো ঘরের চুলা থেকে ধোঁয়া বের হতে দেখা যেতো না। আমি (আবূ সালামা) জিজ্ঞাসা করলাম, তাদের আহার্য কী ছিলো? তিনি বলেন, দু’টি কালো জিনিসঃ খেজুর ও পানি। তবে আমাদের আনসারী প্রতিবেশীরা ছিলেন অত্যন্ত সত্যপ্রিয়। তারা বকরী পালতেন এবং বকরীর দুধ উপঢৌকন স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য পাঠাতেন। রাবী মুহাম্মাদ ইবনে আমর (রাঃ) বলেন, তাঁর পরিবারবর্গ নয় ঘরে বিভক্ত ছিলো।
আবু সালামাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ #৪১৪৫ Hasan Sahih
সুনান ইবনে মাজাহ : ১২৮
আবু হুরায়রা (রাঃ)
Sahih
حَدَّثَنَا ​عَلِيُّ ‌بْنُ ​مُحَمَّدٍ، ​حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ بُرْدِ بْنِ سِنَانٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا أَبَا هُرَيْرَةَ كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحَسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ ‏"‏ ‏.‏
আবূ ​হুরায়রা ‌(রাঃ) ​থেকে ​বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ হুরায়রা! তুমি আল্লাহভীরু হয়ে যাও, তাহলে লোকেদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। তুমি অল্পে তুষ্ট থাকো, তাহলে লোকেদের মধ্যে সর্বোত্তম কৃতজ্ঞ হতে পারবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তাহলে পূর্ণ মুমিন হতে পারবে। তোমার প্রতিবেশীর প্রতি সদাচারী ও দয়াপরবশ হও, তাহলে মুসলিম হতে পারবে। তোমার হাসি কমাও, কেননা অধিক হাসি অন্তরাত্মাকে ধ্বংস করে।
আবু হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ #৪২১৭ Sahih
সুনান ইবনে মাজাহ : ১২৯
It Was
Sahih
حَدَّثَنَا ‌أَبُو ‌بَكْرِ ‌بْنُ ‌أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ كُلْثُومٍ الْخُزَاعِيِّ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ أَنِّي قَدْ أَحْسَنْتُ وَإِذَا أَسَأْتُ أَنِّي قَدْ أَسَأْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا قَالَ جِيرَانُكَ إِنَّكَ قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ وَإِذَا قَالُوا إِنَّكَ قَدْ أَسَأْتَ فَقَدْ أَسَأْتَ ‏"‏ ‏.‏
কুলসূম ‌আল-খুযাঈ ‌(রাঃ) ‌থেকে ‌বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি ভালো কাজ করলে কিভাবে জানতে পারবো যে, আমি ভালো কাজ করেছি এবং মন্দ কাজ করলেই বা কিভাবে বুঝবো যে,আমি মন্দ কাজ করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তোমার প্রতিবেশী বলে যে, তুমি ভালো কাজ করেছো, তবেই তুমি ভালো কাজ করেছো এবং যখন তারা বলে যে, তুমি মন্দ করেছো তবেই তুমি মন্দ কাজ করেছো।
It Was সুনান ইবনে মাজাহ #৪২২২ Sahih
সুনান ইবনে মাজাহ : ১৩০
It Was
Sahih
حَدَّثَنَا ‌مُحَمَّدُ ‌بْنُ ‌يَحْيَى، ​حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَجُلٌ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏:‏ كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ وَإِذَا أَسَأْتُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏:‏ ‏ "‏ إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ ‏:‏ قَدْ أَسَأْتَ فَقَدْ أَسَأْتَ ‏"‏ ‏.‏
আবদুল্লাহ ‌(রাঃ) ‌থেকে ‌বর্ণিত। ​তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো, আমি কিভাবে জানবো, যখন আমি ভালো কাজ করি এবং যখন আমি মন্দ কাজ করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে, তুমি ভালো কাজ করেছো, তবেই তুমি ভালো কাজ করেছো। আর যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে, তুমি মন্দ কাজ করেছো, তবেই তুমি মন্দ কাজ করেছো।
It Was সুনান ইবনে মাজাহ #৪২২৩ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩১
হুসাইন বিন
Sahih
حَدَّثَنَا ​الْحُسَيْنُ ​بْنُ ‌حُرَيْثٍ، ‌قَالَ‏:‏ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْوَلِيدِ بْنِ دِينَارٍ، عَنِ الْحَسَنِ، أَنَّهُ سُئِلَ عَنِ الْجَارِ، فَقَالَ‏:‏ أَرْبَعِينَ دَارًا أَمَامَهُ، وَأَرْبَعِينَ خَلْفَهُ، وَأَرْبَعِينَ عَنْ يَمِينِهِ، وَأَرْبَعِينَ عَنْ يَسَارِهِ‏.‏
আল-হুসাইন ​বিন ​হারিস ‌আমাদেরকে ‌বর্ণনা করেছেন, তিনি বলেছেন: আল-ফাদল বিন মূসা আমাদেরকে বলেছেন, আল-ওয়ালিদ বিন দীনার থেকে, আল-হাসানের সূত্রে যে, তাকে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বললেন: এর সামনে চল্লিশটি, পিছনে চল্লিশটি, ডানে চল্লিশটি এবং বাম দিকে চল্লিশটি ঘর।
হুসাইন বিন আল-আদাব আল-মুফরাদ #১০৯ Sahih
আল-লু'লু ওয়াল মারজান : ১৩২
আয়েশা (রাঃ)
Sahih
فقال ​النبي ‌(صلى ​الله ​عليه وآله وسلم): ما زال جبريل (عليه السلام) يعاتبني في جيراني. اعتقدت أنه سيجعل الجار وريثًا. (البخاري ج 78 باب 28 حديث رقم 6014 ومسلم 45 باب 42 هـ 2624)
নাবী ​(সাল্লাল্লাহু ‌‘আলাইহি ​ওয়া ​সাল্লাম) বলেছেনঃ আমাকে জিব্রীল (‘আঃ) সব সময় প্রতিবেশী সম্পর্কে অসীয়ত করে থাকেন। আমার মনে হতো যেন, তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ২৮ হাদীস নং ৬০১৪; মুসলিম ৪৫ অধ্যায় ৪২, হাঃ ২৬২৪)
আয়েশা (রাঃ) আল-লু'লু ওয়াল মারজান #১৬৮৫ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৩
আনাস ইবনু মালিক (রাঃ)
Sahih
حَدَّثَنَا ​الْحُمَيْدِيُّ، ‌قَالَ‏:‏ ‌حَدَّثَنَا ​أَبُو عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عِمْرَانَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ يَا أَبَا ذَرٍّ، إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَ الْمَرَقَةِ، وَتَعَاهَدْ جِيرَانَكَ، أَوِ اقْسِمْ فِي جِيرَانِكَ‏.‏
আল-হুমাইদি ​আমাদেরকে ‌বলেছেন, ‌তিনি ​বলেছেন: আবু আবদ আল-সামাদ আল-আম্মি আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন: আবূ ইমরান আমাদেরকে বলেছেন, আবদুল্লাহ বিন আল-সামিতের সূত্রে, আবু ধারের সূত্রে তিনি বলেন: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: হে আবু যার, যখন আপনি ঝোল রান্না করেন, তখন আপনার প্রতিবেশীদের মধ্যে আরও জল যোগ করুন এবং ঝোলের সাথে একমত হন। আপনার প্রতিবেশীরা...
আনাস ইবনু মালিক (রাঃ) আল-আদাব আল-মুফরাদ #১১৪ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৪
আব্দুল্লাহ বিন ইয়াজিদ (রাঃ)
Sahih
حَدَّثَنَا ‌عَبْدُ ‌اللهِ ​بْنُ ‌يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَيْوَةُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ‏:‏ خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللهِ تَعَالَى خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللهِ تَعَالَى خَيْرُهُمْ لِجَارِهِ‏.‏
আবদুল্লাহ ‌ইবনে ‌ইয়াযীদ ​আমাদেরকে ‌বর্ণনা করেছেন, তিনি বলেছেন: হায়ওয়া আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন: শারহাবীল ইবনে শারিক আমাদেরকে বলেছেন, তিনি আবূ আবদ আল-রহমান আল-হুবলীকে বর্ণনা করতে শুনেছেন, তিনি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস-এর সূত্রে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: সর্বোত্তম বুদ্ধিমান ব্যক্তি হলেন সর্বোত্তম আলেম। তার বন্ধুর কাছে, এবং সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিতে প্রতিবেশীদের সেরা তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম।
আব্দুল্লাহ বিন ইয়াজিদ (রাঃ) আল-আদাব আল-মুফরাদ #১১৫ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৫
Ubayy Bin Kab
Sahih
حَدَّثَنَا ‌مُحَمَّدُ ‌بْنُ ​كَثِيرٍ، ​قَالَ‏:‏ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ قَالَ‏:‏ حَدَّثَنِي خَمِيلٌ، عَنْ نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مِنْ سَعَادَةِ الْمَرْءِ الْمُسْلِمِ‏:‏ الْمَسْكَنُ الْوَاسِعُ، وَالْجَارُ الصَّالِحُ، وَالْمَرْكَبُ الْهَنِيءُ‏.‏
মুহাম্মাদ ‌ইবনে ‌কাথির ​আমাদের ​কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: সুফিয়ান আমাদের কাছে হাবিব ইবনে আবি সাবিত থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: খামিল আমার কাছে বর্ণনা করেছেন, নাফি ইবনে আবদ আল-হারিস থেকে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রে, আল্লাহর দো‘আ ও শান্তি হোক, তিনি বলেছেন: প্রতিবেশী, একজন মুসলমানের সুখ-স্বাচ্ছন্দ্যের অংশ। নৌকা
Ubayy Bin Kab আল-আদাব আল-মুফরাদ #১১৬ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৬
সালিম বিন আবদুল্লাহ (রাঃ)
Sahih
حَدَّثَنَا ‌مَخْلَدُ ​بْنُ ​مَالِكٍ، ‌قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَغْرَاءَ، قَالَ‏:‏ حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتُلَ الرَّجُلُ جَارَهُ وَأَخَاهُ وَأَبَاهُ‏.‏
আমাদের ‌কাছে ​মুখলিদ ​ইবনে ‌মালিক বর্ণনা করেছেন, তিনি বলেছেন: আবদ আল-রহমান ইবনে মুগরা আমাদের কাছে বর্ণনা করেছেন, বলেছেন: বুরাইদ ইবনে আবদুল্লাহ আমাদের কাছে আবূ বুরদা থেকে, আবূ মূসা (রা.) থেকে বর্ণনা করেছেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কেয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না কোন ব্যক্তি তার ভাই ও প্রতিবেশীকে হত্যা করবে।
সালিম বিন আবদুল্লাহ (রাঃ) আল-আদাব আল-মুফরাদ #১১৮ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৭
Ibn Abbas Made This Supplication When He
Sahih
حَدَّثَنَا ‌مُسَدَّدٌ، ​قَالَ‏:‏ ​حَدَّثَنَا ​عَبْدُ الْوَاحِدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو يَحْيَى مَوْلَى جَعْدَةَ بْنِ هُبَيْرَةَ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ‏:‏ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّ فُلاَنَةً تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ، وَتَفْعَلُ، وَتَصَّدَّقُ، وَتُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا‏؟‏ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ لاَ خَيْرَ فِيهَا، هِيَ مِنْ أَهْلِ النَّارِ، قَالُوا‏:‏ وَفُلاَنَةٌ تُصَلِّي الْمَكْتُوبَةَ، وَتَصَّدَّقُ بِأَثْوَارٍ، وَلاَ تُؤْذِي أَحَدًا‏؟‏ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ هِيَ مِنْ أَهْلِ الْجَنَّةِ‏.‏
আমাদের ‌কাছে ​মুসাদ্দাদ ​বর্ণনা ​করেছেন, তিনি বলেছেন: আবদ আল ওয়াহিদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: আল-আমাশ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: জা’দা ইবনে হুবায়রার মক্কেল আবূ ইয়াহিয়া আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছিঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিলঃ হে আল্লাহর রসূল, অমুক সারা রাত জেগে থাকে এবং দিনে রোজা রাখে। এবং সে তা করে, এবং দান করে, এবং তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীদের কষ্ট দেয়? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার মধ্যে কোন কল্যাণ নেই। সে জাহান্নামীদের একজন। তারা বললঃ অমুক সালাত আদায় করে। নির্ধারিত, এবং দান, এবং কারো ক্ষতি করবেন না? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে জান্নাতবাসী।
Ibn Abbas Made This Supplication When He আল-আদাব আল-মুফরাদ #১১৯ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৮
আনাস ইবনু মালিক (রাঃ)
Sahih
حَدَّثَنَا ​عَلِيُّ ​بْنُ ​عَبْدِ ​اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ رَجُلٌ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي جَارًا يُؤْذِينِي، فَقَالَ‏:‏ انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ، فَانْطَلَقَ فَأَخْرِجَ مَتَاعَهُ، فَاجْتَمَعَ النَّاسُ عَلَيْهِ، فَقَالُوا‏:‏ مَا شَأْنُكَ‏؟‏ قَالَ‏:‏ لِي جَارٌ يُؤْذِينِي، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ، فَجَعَلُوا يَقُولُونَ‏:‏ اللَّهُمَّ الْعَنْهُ، اللَّهُمَّ أَخْزِهِ‏.‏ فَبَلَغَهُ، فَأَتَاهُ فَقَالَ‏:‏ ارْجِعْ إِلَى مَنْزِلِكَ، فَوَاللَّهِ لاَ أُؤْذِيكَ‏.‏
আলী ​ইবনে ​আবদুল্লাহ ​আমাদেরকে ​বলেছেন, তিনি বলেছেন: সাফওয়ান ইবনে ঈসা আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন: মুহাম্মাদ ইবনে আজলান আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন: আমার পিতা আমাদেরকে বলেছেন, আমার পিতা হুরায়রার সূত্রে বলেছেন: এক ব্যক্তি বলল: হে আল্লাহর রসূল, আমার একজন প্রতিবেশী আছে যে আমাকে কষ্ট দিচ্ছে, তিনি বললেন: যাও, তোমার জিনিসপত্র রাস্তার দিকে নিয়ে যাও, অতঃপর সে রওনা দিল। অতঃপর তিনি তার জিনিসপত্র বের করলেন এবং লোকেরা তার চারপাশে জড়ো হয়ে বললঃ তোমার কি হল? তিনি বললেনঃ আমার একজন প্রতিবেশী আছে যে আমাকে কষ্ট দিচ্ছে, তাই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তা উল্লেখ করলাম এবং তিনি বললেনঃ যাও। তাই তোমার মাল বের করে রাস্তায় নিয়ে যাও, আর তারা বলতে লাগলো: হে আল্লাহ, তাকে অভিশাপ দাও, হে আল্লাহ, তাকে অপমান কর। অতঃপর তা তাঁর কাছে পৌঁছে গেল এবং তিনি তাঁর কাছে এসে বললেন: তুমি তোমার ঘরে ফিরে যাও, কারণ আল্লাহর কসম আমি তোমার কোন ক্ষতি করব না।
আনাস ইবনু মালিক (রাঃ) আল-আদাব আল-মুফরাদ #১২৪ Sahih
আল-আদাব আল-মুফরাদ : ১৩৯
আবু হুরায়রা (রাঃ)
Sahih
حَدَّثَنَا ‌عِصَامُ ​بْنُ ‌خَالِدٍ، ​قَالَ‏:‏ حَدَّثَنَا أَرْطَاةُ بْنُ الْمُنْذِرِ قَالَ‏:‏ سَمِعْتُ، يَعْنِي أَبَا عَامِرٍ الْحِمْصِيَّ، قَالَ‏:‏ كَانَ ثَوْبَانُ يَقُولُ‏:‏ مَا مِنْ رَجُلَيْنِ يَتَصَارَمَانِ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ، فَيَهْلِكُ أَحَدُهُمَا، فَمَاتَا وَهُمَا عَلَى ذَلِكَ مِنَ الْمُصَارَمَةِ، إِلاَّ هَلَكَا جَمِيعًا، وَمَا مِنْ جَارٍ يَظْلِمُ جَارَهُ وَيَقْهَرُهُ، حَتَّى يَحْمِلَهُ ذَلِكَ عَلَى أَنْ يَخْرُجَ مِنْ مَنْزِلِهِ، إِلاَّ هَلَكَ‏.‏
ইসসাম ‌বিন ​খালেদ ‌আমাদেরকে ​বলেছেন, তিনি বলেছেন: আরত বিন আল-মুন্দির আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন: আমি শুনেছি, যার অর্থ আবু আমের আল-হোমসি, তিনি বলেন: সাওবান ছিলেন তিনি বলেন: যদি দু'জন লোক তিন দিনের বেশি লড়াই করে এবং তাদের একজন মারা যায় এবং সংঘর্ষের ফলে তারা সেই অবস্থায় মারা যায়, তবে তারা উভয়ই মারা যায়। তাদের সকলেই, এবং এমন কোন প্রতিবেশী নেই যে তার প্রতিবেশীকে অত্যাচার ও অত্যাচার করে, যতক্ষণ না এটি তাকে তার বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে, তবে সে ধ্বংস হয়ে যায়।
আবু হুরায়রা (রাঃ) আল-আদাব আল-মুফরাদ #১২৭ Sahih
আল-লু'লু ওয়াল মারজান : ১৪০
আবু হুরায়রা (রাঃ)
Sahih
وقال ​رسول ‌الله ​صلى ‌الله عليه وسلم: "لا يمنع جار جاره أن يدفن سارية في جداره". فقال أبو هريرة رضي الله عنه: الذي حدث، أرى أنك تهاون بهذا الحديث. والله أنا دائما
রাসূলুল্লাহ ​(সাল্লাল্লাহু ‌‘আলাইহি ​ওয়া ‌সাল্লাম) বলেছেন, কোন প্রতিবেশি যেন তার প্রতিবেশিকে তার দেয়ালে খুঁটি পুঁততে নিষেধ না করে। তারপর আবু হুরাইরাহ (রাঃ) বলেন, কী হল, আমি তোমাদেরকে এ হাদীস হতে উদাসীন দেখতে পাচ্ছি। আল্লাহ্‌র কসম, আমি সব সময় তোমাদেরকে এ হাদীস বলতে থাকব। (বুখারী পর্ব ৪৬: /২০, হা: ২৪৬৩; মুসলিম ২২/২৯, হাঃ ১৬০৯)
আবু হুরায়রা (রাঃ) আল-লু'লু ওয়াল মারজান #১০৩৮ Sahih