আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৬০
হাদিস #৩৬৭৬০
اشترى مني رسول الله صلى الله عليه وسلم جملا بأوكيتين ودرهم أو درهمين، فلما وصل إلى مكان يقال له سرار، أمر بنحر بقرة. ثم يتم ذلك و
আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার নিকট নিকট হতে একটি উট দু’ উকিয়া ও এক দিরহাম কিংবা দু’ দিরহাম দ্বারা কিনে নেন এবং তিনি যখন সিরার নামক স্থানে পৌঁছেন, তখন একটি গাভী যব্হ করার নির্দেশ দেন। অতঃপর তা যব্হ করা হয় এবং সকলে তার গোশ্ত আহার করে। আর যখন তিনি মাদীনাহ্য় উপস্থিত হলেন তখন আমাকে মাসজিদে প্রবেশ করে দু’ রাক‘আত সালাত আদায় করতে আদেশ করলেন এবং আমাকে উটের মূল্য পরিশোধ করে দিলেন। (বুখারী পর্ব ৫৬: /১৯৯, হা: ৩০৮৯; মুসলিম ২২/২১, হাঃ ৭১৫)
বর্ণনাকারী
জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১০৩২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ২২
বিষয়:
#Mother