আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮২২

হাদিস #৩৬৮২২
قال: ذهبت إلى النبي صلى الله عليه وسلم مع أبي معبد رضي الله عنه (مجالد) أسأله أن يأخذ البيعة منه على الهجرة. ثم قال (صلى الله عليه وآله وسلم): إن الهجرة لمن هاجر، وأقبل منه البيعة على الإسلام والجهاد. [عن أبي عثمان النهدي (رضي الله عنه)] قال: ثم لقيت أبا معبد (رضي الله عنه) فسألته، قال: صدق مجاشع (رضي الله عنه). (البخاري، باب 64).
তিনি বলেন, আমি আবূ মা‘বাদ (রাঃ) (মুজালিদ) কে নিয়ে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গেলাম যেন তিনি তাঁর নিকট হতে হিজরাতের জন্য বাই‘আত গ্রহণ করেন। তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হিজরাতকারীদের জন্য হিজরাত অতিক্রান্ত হয়ে গেছে। আমি তার নিকট হতে ইসলাম ও জিহাদের জন্য বাই‘আত গ্রহণ করব। [বর্ণনাকারী আবূ ‘উসমান নাহদী (রহঃ)] বলেন, এরপর আমি আবূ মা‘বাদ (রাঃ)-এর সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, মুজাশি‘ (রাঃ) সত্যি বলেছেন। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ৫৪ হাদীস নং ৪৩০৮; মুসলিম ৩৩/২০, হাঃ ১৮৬৩)
বর্ণনাকারী
মুজাশি ইবনু মাসঊদ
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১২১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৩
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস