আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৮৬২

হাদিস #৩৬৮৬২
رأيت ثم سألت عبيد الله الخولاني (رضي الله عنه) أليس حدثنا الحديث المتعلق بالصورة؟ ثم قال، قال: من الحيوانات؛ لكن ليس حرام أن ترسم شيئاً على القماش، ألم تسمع ذلك؟ قلت لا.
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে বাড়িতে প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না।’ বুস্‌র (রহ.) বলেন, অতঃপর যায়িদ ইব্‌নু খালিদ (রাঃ) রোগাক্রান্ত হন। আমরা তাঁর সেবার জন্য গেলাম। তখন আমরা তাঁর ঘরে একটি পর্দায় কিছু ছবি দেখতে পেলাম। তখন আমি (বুস্‌র) ওবায়দুল্লাহ খাওলানী (রহ.)-কে জিজ্ঞেস করলাম, ইনি কি আমাদের নিকট ছবি সম্পর্কীত হাদীস বর্ণনা করেননি? তখন তিনি বললেন, তিনি বলেছেন, প্রাণীর; তবে কাপড়ের মধ্যে কিছু অংকণ করা নিষিদ্ধ নয়, তুমি কি তা শুননি? আমি বললাম, না। তিনি বললেন, হ্যাঁ, তিনি তা বর্ণনা করেছেন। (বুখারী পর্ব ৫৯ অধ্যায় ৭ হাদীস নং ৩২২৬; মুসলিম ৩৭/২৬ হাঃ ২১০৬)
বর্ণনাকারী
আবু তালহা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১৩৬৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৩৭
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস