আল-লু'লু ওয়াল মারজান — হাদিস #৩৬৭৪২
হাদিস #৩৬৭৪২
وكان يقول: لا والله! لن أفعل ذلك. فأتاهما رسول الله صلى الله عليه وسلم فقال: أين الذي يحلف بالله لا يعمل عملا صالحا؟ فقال: يا رسول الله! أنا ما يحب
তিনি বলেন, আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার দরজায় ঝগড়ার আওয়াজ শুনতে পেলেন; দু’জন তাদের আওয়াজ উচ্চ করেছিল। তাদের একজন আরেকজনের নিকট ঋণের কিছু মাফ করে দেয়ার এবং সহানুভূতি দেখানোর অনুরোধ করেছিল। আর অপর ব্যক্তি বলছিল, ‘না, আল্লাহ্র কসম! আমি তা করব না।’ আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের দু’জনের কাছে এলেন এবং বললেন, সৎ কাজ করবে না বলে যে আল্লাহ্র নামে কসম করেছে, সে ব্যক্তিটি কোথায়? সে বলল, ‘হে আল্লাহ্র রাসূল! আমি। সে যা পছন্দ করবে তার জন্য তা-ই হবে।’ (বুখারী পর্ব ৫৩: /১০, হা: ২৭০৫; মুসলিম ২২/৪, হাঃ ১৫৫৭)
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
আল-লু'লু ওয়াল মারজান # ১০০৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ২২
বিষয়:
#Mother